অংশুমান কর
অবয়ব
অংশুমান কর হলেন একজন বাঙালি কবি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি পূর্ব অঞ্চল, সাহিত্য একাডেমির সচিব এবং সাহিত্য একাডেমির উপদেষ্টা বোর্ডের সদস্য ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- তুমি আমাকে কখনোই অসুস্থ বলবে না। আমি রীতিমতো সুস্থ আছি। তুমি জানাওনি, এটা তোমার ত্রুটি। আগে তুমি ত্রুটি স্বীকার করো।
- 'আমাকে কখনোই অসুস্থ বলবে না, আমি সুস্থ আছি' - বলতেন নবনীতাদি : অংশুমান কর, প্রহর। (৭ নভেম্বর ২০১৯)
- আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। মনে রাখবেন, বাংলা আমার মাতৃভাষা। এই ভূখণ্ড শ্যামল, সজীব, নদীবিধৌত। এই ভূমির মতোই আমি একজন...
- অংশুমান করের বিখ্যাত কবিতা "অস্ত্র" এর কিছু লাইন
- কোনও কোনও বাড়ি লিন্টল পর্যন্ত উঠে থেমে যায়। ঢালাই হয় না। জানলা-দরজা বসে না। মাঠের প্রান্তে, গ্রাম শেষ হওয়ার মুখে ধুলোকালি মেখে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে ইটের গায়ে জমে কালচে শ্যাওলা।
- প্রধান পৃষ্ঠপোষক দিলরুবা ইয়াসমিনের মৃত্যুতে, মনমানচিত্র। তাঁর কবিতা গুচ্ছের অন্তর্ভুক্ত "পরিত্যক্ত" নামক কবিতা।
তাঁর সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- শেষের দিকে কৃত্তিবাসে নতুন কবিতা খুব একটা দিতে পারতেন না। বলতেন কবিতা লিখতে গেলে তো আসতে হয়, আমাকে জোর কোরো না। কিন্তু যখনই লেখা চেয়েছি, একেবারে টাটকা অনুবাদ আমাদের হাতে তুলে দিয়েছেন। একেবারে দিনক্ষণ মেনে।
- 'আমাকে কখনোই অসুস্থ বলবে না, আমি সুস্থ আছি' - বলতেন নবনীতাদি : অংশুমান কর, প্রহর। (৭ নভেম্বর ২০১৯)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় অংশুমান কর সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।