বিষয়বস্তুতে চলুন

অকিঞ্চন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

অভিমন্যু বেশে হরি যথা।

তুরিতে কুটিলা গিয়া তথা।।

মালা দুটি করেতে সঁপিল।

রোখভরে নিকটে দাঁড়াইল।।

নিরখি কপট ক্রোধে জ্বলি।

কহিছে চতুর বনমালী।।

আজি আমি মথুরায় যাব।

কংসে কহি সাজা দেওয়াইব।।

তুমি চলি যাও ভবনেতে।

আমি আসি মথুরা হইতে।।

এত বলি করিল গমন।

অকিঞ্চন আনন্দিত মন।।