বিষয়বস্তুতে চলুন

অনিল ভৌমিক

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

অনিল ভৌমিক (১৯৩২ — ২০০৮) একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক। তিনি মূলত তার সৃষ্ট কাল্পনিক চরিত্র ফ্রান্সিস এবং তার বন্ধুদের অ্যাডভেঞ্চার কাহিনীর জন্য বিখ্যাত।

উক্তি

[সম্পাদনা]
  • বাড়ির নিশ্চিন্ত বিলাসী জীবনের নাম জীবন নয়। জীবন রয়েছে বাইরে অন্ধকার ঝড়-বিক্ষুব্ধ সমুদ্রে, আগুন ঝরা মরুভূমিতে তরবারির ঝলকানিতে, দেশবিদেশের মানুষের স্নেহ-ভালবাসার মধ্যে।
  • একা-একা ঘরের চার দেওয়ালের মধ্যে দিন কাটতে চায় না। সমুদ্রের উন্মত্ত গর্জন, উত্তাল ঢেউ তাকে প্রতিনিয়ত ডাকে!
  • সূর্য পশ্চিম আকাশে গভীর কমলা ছড়িয়ে সমুদ্রের ঢেউয়ের মধ্যে ডুবে গেল।
  • মারিয়া সূর্যাস্ত দেখছিল। প্রতিদিন জাহাজের ডেকে এসে মারিয়া সূর্যাস্ত দেখে। সমুদ্রে বিরাট বিরাট ঢেউ। তারই মাথায় সূর্য নেমে এসেছে। পশ্চিম দিককার আকাশে কত রঙ ফুটে উঠছে। সূর্যকে ঘিরে লাল আলোর বলয় যেন। আস্তে আস্তে সেই আলো মিলিয়ে গেল। নামল অন্ধকার।
  • মারিয়ার বেশি চিন্তা ফ্রান্সিসদের জন্য। ওতো তবু আকাশ আলো সমুদ্র দেখতে পায়। ফ্রান্সিসরা তো অন্ধকারে পড়ে আছে।
  • দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পাশের দেশগুলিতে তো য়ুরোপের দেশগুলির মতো অত বাড়ি-ঘর নেই, উঁচু উঁচু গির্জার চুড়োও দেখা যেত না। লোক জনও পরিচিত পোশাক পরা নয়। মালবাহী যাত্রীবাহী জাহাজগুলির চলাচলও কম। এখানে তো মাঝে মাঝেই তেমনি জাহাজের দেখা পাচ্ছে। জাহাজগুলোর মাথায় মাস্তুলের উপরে উড়ছে পতপত করে নানা য়ুরোপীয় দেশের পতাকা-স্পেনের, ফ্রান্সের, জার্মানির এমনকি দূরের দেশ ফিনল্যাণ্ডের পতাকাও দু’একটা দেখেছে।

বহিঃসংযোগ

[সম্পাদনা]