বিষয়বস্তুতে চলুন

অপর্ণা সেন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

অপর্ণা সেন (জন্ম: অক্টোবর ২৫, ১৯৪৫) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা। তিনি অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার মাতা।

অপর্ণা সেন

উক্তি

[সম্পাদনা]
  • “সভ্য সমাজে যদি এমন কোনও ঘটনা ঘটে যা গণতন্ত্র বিরোধী, সেখানে কথা বলাই তো আমার কাজ।”
  • “সমানাধিকারের দাবি, সুরক্ষার দাবি, পিতৃতন্ত্র থেকে মুক্তির দাবি — এই আন্দোলনের স্বর সে দিকেই চড়ছে। আরও বাড়ুক। আমার জীবদ্দশায় পিতৃতন্ত্র থেকে মুক্তি বা নারী-পুরুষের সমানাধিকার দেখে যেতে পারব না, হয়তো আমার পরবর্তী প্রজন্মও দেখবে না। কিন্তু লড়াইটা যেন চলতে থাকে।”
  • “রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়, দু’জনকেই আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে। আমাদের রক্তস্রোতে তাঁরা মিশে আছেন।তাঁদের জন্য প্রগাঢ় ভালবাসা আর শ্রদ্ধাও আছে আমাদের, তাই আমার মনে হয় তাঁদের নিয়ে সমালোচনার অধিকারও আমাদের আছে।”
  • "‘ফেমিনিজম’-এর সংজ্ঞা আজকাল অনেকটাই পাল্টেছে। সমস্ত প্রান্তিক মানুষের অসহায়তা বা কষ্ট— সবই চলে এসেছে এই ব্র্যাকেটে। অনেকটা ‘হিউম্যানিস্ট’ জায়গায় এসে গেছে। আগে ‘নারী স্বাধীনতা’ বলতে যে জঙ্গি ভাব ছিল, স্তিমিত হয়ে বিষয়টা ‘নারীবাদ’ বা ‘মানবতাবাদ’-এ পরিণত হয়েছে। তবে হ্যাঁ, সেই সময়ে কিন্তু ওই জঙ্গি ভাবটা দরকারও ছিল।"
  • "টলিউড মুমূর্ষু ইন্ডাস্ট্রি, কেউ আর টাকা লগ্নি করতে চান না।"
  • "আমি অবশ্যই নারীবাদী, কিন্তু আমার সিনেমায় আমি কোনো '-ইজম' (-ism) নিয়ে কথা বলি না। আমি শুধুমাত্র ব্যক্তি নিয়ে কাজ করি; এমনকি যদি কোনো '-ইজম' সামনে আসেও, আমি সেটিকে বড় করে দেখাই না।"
  • "ক্যালকাটা আগে খুব খ্যাপামির শহর ছিল। এখনকার কলকাতাকে আমার খুব মামুলি লাগে।"
  • "যখন আপনি লেখার প্রক্রিয়ায় প্রবেশ করেন, তখন চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করে। আর তখন তারাই আপনাকে বলে দেয় কী লিখতে হবে।"
  • "আমার মনে হয়, সেরা শিল্পীরা এক অর্থে উভলিঙ্গীয় হন। কোনো পুরুষ যদি খুব বেশি পৌরুষদীপ্ত হন, আমি জানি না তিনি খুব ভালো পরিচালক হতে পারবেন কি না; তবে তিনি হয়তো একজন খুব ভালো কারিগর হতে পারেন। আবার কোনো নারী যদি খুব গতানুগতিক নারীসুলভ হন, আমার মনে হয় না তিনি খুব ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন। তাঁর মধ্যে উভয়েরই কিছুটা থাকতে হয়।"

বহিঃসংযোগ

[সম্পাদনা]