অপি করিম
অবয়ব
সৈয়দা তুহিন আরা করিম (জন্ম: ১ মে ১৯৭৯) সাধারণত অপি করিম নামে পরিচিত, একজন বাংলাদেশী অভিনেত্রী, মডেল, স্থপতি এবং নৃত্যশিল্পী। তিনি প্রধানত বাংলা টেলিভিশন নাটক ও বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় 'মিস ফটোজেনিক' খেতাব অর্জন করেন। ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগের একজন সহকারী অধ্যাপক ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- না, আমি শুরুটা অভিনয় দিয়েই। আসলে আমাদের পরিবারে ছোটবেলায় হারমোনিয়াম থেকে শুরু করে রঙতুলি, সবই হাতে ধরিয়ে দেওয়া হয়। যার যেটা ভালো লাগে, সেটা বেছে নেয়। আমি তো দেখছি আমি অনেকগুলোই তুলে নিয়েছি!
- স্থাপত্যকে আলাদা রাখলে, অভিনয় আর নাচের মধ্যে বেছে নিতে বললে আমি নাচকেই বেছে নেব। আমি আসলে খাঁটি শাস্ত্রীয় নৃত্যের দিকেই বেশি আগ্রহী। দুর্ভাগ্যবশত, এই ধারার চর্চা আর সুযোগ, যেমন আর্থিক সহায়তা বা শুধুই শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠান, এসব এখন অনেক কম।
- অনেক অনুষদ সদস্য বলেন স্থাপত্য পড়লে সামাজিক জীবনের জন্য আর সময় থাকে না। আমি কিন্তু একেবারেই একমত নই। তুমি যদি কোনও কিছুতে ভালো হও বা গভীর আগ্রী হও—হোক সেটা কবিতা আবৃত্তি, গিটার বাজানো, অভিনয়, নাচ বা অন্য কিছু—তাহলে সেটাকে চালিয়ে যাওয়াই উচিত।
- আমার মা-বাবা কখনও বলেননি যে স্কুলে প্রথম হতে হবে। বলতেন, ভালো ছাত্র হও, আর ভালো মানুষ হও—এই তো। কিন্তু আজকাল দেখো, পরীক্ষার সময় এলেই ছাত্রছাত্রীরা তাদের সব কাজকর্ম বা শখ একেবারে বন্ধ করে দেয়।
- সম্পর্ক খুব জটিল। সত্যি বলতে আমি সে পথে হাঁটতে চাই না। আর আমি বুঝি না কেন শুধু একজন জীবনসঙ্গীর সঙ্গেই সব কিছু ভাগ করে নিতে হবে। আমার মা আমাকে অসম্ভব সাপোর্ট দেন, তিনি আমার দারুণ একজন বন্ধু। আমার পরিবার আর সহকর্মীরাও আমার জীবনের বড় অংশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুি যেন খুশিতে থাকতে পারো, আর নিজের মর্যাদা ও আত্মসম্মান নিয়ে বাঁচতে পারো।
- জীবনে যা কিছুই করো না কেন, তার প্রতি একটা ভালোবাসা, একটা আবেগ থাকা খুব দরকার। আর যদি কিছু শেখো, তাহলে সেটা মন দিয়ে, ভালো করে শেখো। আমি বিশ্বাস করি, যদি মনপ্রাণ দিয়ে কিছু করা হয়, তাহলে সফল না হলেও অন্তত বুঝতে পারা যাবে যে ওটা তোমার জন্য নয়। কিন্তু সেই জায়গায় পৌঁছতে হলে আগে তো পথটুকু পেরোতে হবে, আর সেটা করতে গেলে লাগে ধৈর্য, যেটা আজকাল বেশ দুর্লভ হয়ে উঠেছে।
- লোহাকে আপনি যদি ফেলে রাখেন, সেটাকে যদি আপনি ব্যবহার না করেন সেটায় জং ধরে। আর আমার কাছে সবসময় নাচ অভিনয় বা এই মাধ্যমগুলো এগুলোর চর্চার বিষয়, আপনি যতো চর্চা করবেন ততো শান হবে।
- আমার জীবনে যে কটা ভুল সিদ্ধান্তু আমি নিয়েছি তার পেছনে most of the সিদ্ধান্তের সময়ে আমি আসলে আমি আমার বাড়ির অনেকের সাথেই বা বাড়ির লোকের সাথেই discussing করিনি বা কথা শুনিনি, আমি অনেক বেশি বন্ধু দ্বারা প্রভাবিত হয়েছি।
- সৃষ্টিকর্তা আমাদের সকালের মাথায় filter টা দিয়ে দিয়েছেন। যে filter টা আমরা প্রথম থেকেই শিখেছি, পরিবার থেকে স্কুল থেকে যে সত্য কথা বলতে হবে, অন্যায় কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবেনা, এসব এসব কিন্তু already আমাদের filtered হওয়া। যখন কোনো কাজ করতে আমার ভ্রু কুঁচকাবে যখন আমি এটা গোপন করে করব যখন এইটা আমি আসলে কাউকে share করতে চাইবো না যখন এটা চারপাশে আমার মাথায় অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন উদয় করবে তখন ই বুঝতে হবে there might be something wrong.
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় অপি করিম সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।