অম্লান দত্ত
অবয়ব
অম্লান দত্ত (১৯২৪ – ২০১০) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উক্তি
[সম্পাদনা]- যে-জ্ঞান মানুষকে কিছুমাত্র পরিবর্তিত করে না সেটা তার অন্তরের বস্তু হয়ে ওঠেনি। জ্ঞানকে সদর্থে মনের অংশ করে তোলাই মননের যথার্থ কাজ।
- "অম্লান দত্ত এক অমলিন স্মৃতি"। কালি ও কলম। সংগ্রহের তারিখ ২০২৬-০৪-১২।
- গণতন্ত্র কেবল একটি শাসনব্যবস্থা নয়, জীবনধারা
- অম্লান দত্ত (১৯৭০)। For Democracy (৩য় সংস্করণ)। কলকাতা: The Minerva Associates। পৃষ্ঠা ৯।
- প্রাকৃতিক বিজ্ঞানের পাশাপাশি সমাজবিজ্ঞানের উন্নতিও সম্ভব হয়েছে মুষ্টিমেয় কিছু অসাধারণ প্রতিভাবান মানুষের প্রচেষ্টায়...
- অম্লান দত্ত (১৯৭০)। For Democracy (৩য় সংস্করণ)। কলকাতা: The Minerva Associates। পৃষ্ঠা ৫।
- যুক্তি কখনও শ্রেণী ও সংঘবদ্ধ স্বার্থের সহায়ক, আবার কখনও সে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করার পরামর্শদাতা। মানবতাবাদের দিকে প্রসারিত এই যে যাত্রা, যুক্তি তাতে পথপ্রদর্শক।
- "প্রবন্ধ সংগ্রহ – অম্লান দত্ত"। বাংলা লাইব্রেরি। সংগ্রহের তারিখ ২০২৬-০৪-১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় অম্লান দত্ত সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।