বিষয়বস্তুতে চলুন

অ্যালান গুথ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
অ্যালান গুথ, ২০০৭

অ্যালান হার্ভে গুথ (জন্ম- ২৭ ফেব্রুয়ারি, ১৯৪৭) একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং মহাকাশবিজ্ঞানী। গুথ মৌলিক কণা তত্ত্ব এবং কীভাবে কণা তত্ত্ব আদি মহাবিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ে গবেষণা করেছেন। বিশেষ করে তিনি মহাজাগতিক স্ফীতি বা কসমিক ইনফ্লেশন তত্ত্বটি আবিষ্কার ও বিকাশ করেন।

উক্তি

[সম্পাদনা]
  • বলা হয়ে থাকে যে, পৃথিবীতে বিনামূল্যে মধ্যাহ্নভোজ বলতে কিছু নেই। কিন্তু মহাবিশ্ব হলো এক চূড়ান্ত বিনামূল্যে পাওয়া মধ্যাহ্নভোজ।
    • স্টিভেন হকিং (১৯৮৮)। এ ব্রিফ হিস্ট্রি অব টাইম। ব্যান্টাম বুকস। পৃষ্ঠা 129। আইএসবিএন 0-553-34614-8  থেকে উদ্ধৃত।
  • মহাজাগতিক বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি দৃঢ়ভাবে ইঙ্গিত দেয় যে, মহাবিশ্ব সম্ভবত একটি চূড়ান্ত বিনামূল্যে পাওয়া মধ্যাহ্নভোজ হতে পারে।
    • অ্যালান গুথ এবং পল স্টেইনহার্ড, দ্য ইনফ্লেশনারি ইউনিভার্স, সম্পাদনায়: পল ডেভিস (১৯৯২)। দ্য নিউ ফিজিক্স। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 54। আইএসবিএন 0-521-43831-4 
  • নীতিগতভাবে এটি জিজ্ঞাসা করা খুব লোভনীয় হয়ে দাঁড়ায় যে, কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে গবেষণাগারে বা আপনার বাড়ির পেছনের আঙিনায় একটি মহাবিশ্ব তৈরি করা কি সম্ভব?
    • "এ ইউনিভার্স ইন ইয়োর ব্যাকইয়ার্ড," জন ব্রকম্যান সম্পাদিত 'থার্ড কালচার: বিয়ন্ড দ্য সায়েন্টিফিক রেভোলিউশন' (১৯৯৬) প্রকাশিত।

গুথের সম্পর্কে উক্তি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]