অ্যালান পারলিস
অবয়ব
অ্যালান জে পারলিস (১ এপ্রিল, ১৯২২ – ৭ ফেব্রুয়ারি, ১৯৯০) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ছিলেন। তিনি প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে তাঁর অগ্রণী কাজের জন্য পরিচিত পেয়েছেন। তিনি বিশেষ করে আলগল প্রোগ্রামিং ভাষা তৈরি করা দলের একজন সদস্য হিসেবে উল্লেখযোগ্য। তিনিই প্রথম মর্যাদাপূর্ণ এসিএম টুরিং পুরস্কার পেয়েছেন। ।
উক্তি
[সম্পাদনা]- আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আমরা যারা কম্পিউটার বিজ্ঞানে আছি তারা যেন কম্পিউটিংয়ের আনন্দটুকু বজায় রাখি। শুরুতে এটি দারুণ আনন্দের একটি বিষয় ছিল। মাঝেমধ্যে অর্থ প্রদানকারী গ্রাহকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হতো এবং কিছুদিন পর আমরা তাদের অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে নিতে শুরু করি। আমরা এমনটা অনুভব করতে শুরু করি যেন এই মেশিনগুলোর সফল, ত্রুটিমুক্ত এবং নিখুঁত ব্যবহারের জন্য সত্যিই আমরাই দায়ী। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি আমাদের দায়িত্ব হলো মেশিনগুলোকে আরও বিস্তৃত করা, সেগুলোকে নতুন নতুন দিকনির্দেশনা দেওয়া এবং ঘরের মধ্যে আনন্দ বজায় রাখা। আমি আশা করি কম্পিউটার বিজ্ঞানের এই ক্ষেত্রটি যেন কখনোই তার আনন্দের অনুভূতিটুকু না হারায়। সর্বোপরি, আমি আশা করি আমরা যেন ধর্মপ্রচারক না হয়ে উঠি। নিজেদের বাইবেল বিক্রেতা মনে করবেন না; পৃথিবীতে ইতিপূর্বেই এদের সংখ্যা অনেক বেশি। কম্পিউটিং সম্পর্কে আপনারা যা জানেন তা অন্য মানুষরাও শিখবে। এটা মনে করবেন না যে সফল কম্পিউটিংয়ের চাবিকাঠি কেবল আপনাদের হাতেই রয়েছে। আপনাদের হাতে যা রয়েছে—আমি বিশ্বাস করি এবং আশা করি যে তা হলো বুদ্ধিমত্তা: মেশিনটিকে প্রথমবার যেভাবে দেখেছিলেন তার চেয়েও বড় কিছু হিসেবে দেখার এবং সেটিকে আরও উন্নত করার ক্ষমতা।
- হ্যাল আবেলসন, জেরাল্ড জে সুসম্যান এবং জুলি সুসম্যানের দ্য স্ট্রাকচার অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ কম্পিউটার প্রোগ্রামস (ম্যাকগ্রা-হিল, ২য় সংস্করণ, ১৯৯৬) গ্রন্থে উদ্ধৃত।
- আমরা সেই সকল লিস্প প্রোগ্রামারদের অভিনন্দন জানাই যারা তাদের চিন্তাগুলোকে বন্ধনী বা প্যারেনথেসিসের বাসায় লিপিবদ্ধ করেন।
- দ্য স্ট্রাকচার অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ কম্পিউটার প্রোগ্রামস গ্রন্থে উদ্ধৃত।
দ্য সিন্থেসিস অফ অ্যালগরিদমিক সিস্টেমস, ১৯৬৬
[সম্পাদনা]১৯৬৬ সালের টুরিং পুরষ্কার বক্তৃতা , জার্নাল অফ দ্য এসিএম ১৪ (১), জানুয়ারি ১৯৬৭, পৃষ্ঠা ১–৯।
- জ্ঞান এবং প্রজ্ঞা উভয়ই মানুষের নাগালকে প্রসারিত করে। জ্ঞান আমাদের কম্পিউটার দিয়েছে আর প্রজ্ঞা দিয়েছে চপস্টিক।
- "অ্যালগলসদৃশ" শব্দগুচ্ছটির একটি প্রশংসিত গুরুত্ব রয়েছে। এটি প্রায়শই প্রোগ্রামিং, ভাষা এবং কম্পিউটেশন সংক্রান্ত যুক্তিতর্কে ব্যবহৃত হয়। অ্যালগল একটি টেকসই মডেল হিসেবে প্রতীয়মান হয়, এমনকি অস্ত্রোপচারের মাধ্যমেও এটি বিকশিত হয়। হোক সেটি অনুসন্ধানমূলক, প্লাস্টিক কিংবা অঙ্গচ্ছেদনকারী যাই হোক না কেন।
- কথোপকথনমূলক প্রোগ্রামিং সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা কেবল দ্রুত ফল পাওয়া বা সুবিধাজনক ডিবাগিং সহায়তার চেয়েও অনেক বেশি কিছু: আমাদের সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামগুলো কখনোই ভুল হয় না এবং কখনোই চূড়ান্ত হয় না। [...] এখন নতুন যে বিষয়টি প্রয়োজন তা হলো আমাদের প্রোগ্রামিং ভাষাগুলোতে এমন কিছুকে পরিবর্তন করা যা আমরা আগে অপরিবর্তনীয় হিসেবে ধরে নিয়েছিলাম। আমি এখানে কেবল নতুন ডেটা ক্লাসের কথা বলছি না বরং এমন ভেরিয়েবল বা চলকের কথা বলছি যাদের মান হলো একেকটি প্রোগ্রাম বা প্রোগ্রামের অংশ, সিনট্যাক্স বা সিনট্যাক্সের অংশ এবং নিয়ন্ত্রণের শাসনব্যবস্থা।
- এই ভাষাটি [লিস্প] প্রোগ্রামারদের মধ্যে হাস্যকর যুক্তিতর্কের সৃষ্টি করে; প্রায়শই একই বৈশিষ্ট্যের জন্য এটি নিন্দিত এবং প্রশংসিত হয়ে থাকে।
- প্রোগ্রামারদের এমন সব ভাষা নিয়ে কখনোই সন্তুষ্ট থাকা উচিত নয় যা তাদের সবকিছু প্রোগ্রাম করার অনুমতি দিলেও আকর্ষণীয় কোনো কিছু সহজে প্রোগ্রাম করতে দেয় না।
- কম্পিউটার বিজ্ঞান হলো একটি অস্থিরমতি শিশু এবং এর অগ্রগতির জন্য বর্তমান ধারণাগুলোর সুশৃঙ্খল বিকাশের পাশাপাশি দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ওপরও সমানভাবে নির্ভরশীল।
এপিগ্রামস অন প্রোগ্রামিং, ১৯৮২
[সম্পাদনা]এসিএম সিগপ্লান নোটিশসমুহ ১৭ (৯), সেপ্টেম্বর ১৯৮২, পৃষ্ঠা ৭–১৩ ।
- ১: একজনের কাছে যা ধ্রুবক, অন্যজনের কাছে তা চলক।
- ৩: সিনট্যাকটিক সুগার সেমিকোলনের ক্যানসার সৃষ্টি করে।
- ৮: একটি প্রোগ্রামিং ভাষাকে তখনই 'লো-লেভেল' বলা হয় যখন এর প্রোগ্রামে অপ্রাসঙ্গিক বিষয়গুলোর দিকেও নজর দিতে হয়।
- ১১: যদি আপনার কোনো প্রসিডিউরে ১০টি প্যারামিটার থাকে, তবে সম্ভবত আপনি আরও কিছু প্যারামিটার বাদ দিয়ে গেছেন।
- ১৬: প্রতিটি প্রোগ্রামের (অন্তত) দুটি উদ্দেশ্য থাকে: একটি যার জন্য সেটি লেখা হয়েছিল এবং অন্যটি যার জন্য লেখা হয়নি।
- ১৯: যে ভাষা প্রোগ্রামিং সম্পর্কে আপনার চিন্তা করার পদ্ধতিকে প্রভাবিত করে না, তা শেখার কোনো মূল্য নেই।
- ৩১: সরলতা জটিলতার আগে আসে না বরং একে অনুসরণ করে আসে।
- ৩৯: একটি ছবি ১০ হাজার শব্দের সমান হতে পারে। তবে কেবল সেই শব্দগুলো ছবিটিকে বর্ণনা করে। খুব কম ক্ষেত্রেই ১০ হাজার শব্দের কোনো সেটকে ছবির মাধ্যমে পর্যাপ্তভাবে বর্ণনা করা সম্ভব।
- ৪১: কিছু প্রোগ্রামিং ভাষা পরিবর্তনকে গ্রহণ করতে পারলেও অগ্রগতিকে প্রতিহত করে।
- ৪২: ফোরট্রানের চলমান জীবনীশক্তির প্রতি একজন প্রোগ্রামারের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করলেই তার গভীরতা পরিমাপ করা সম্ভব।
- ৫৫: লিস্প প্রোগ্রামাররা সবকিছুর মূল্য জানেন কিন্তু কোনো কিছুর খরচ জানেন না।
- ৫৭: প্রোগ্রামের সাথে খাপ খাইয়ে নিতে স্পেসিফিকেশনে পরিবর্তন করা উল্টোটার (স্পেসিফিকেশনের সাথে প্রোগ্রাম মেলানো) চেয়ে সহজ।
- ৫৮: মূর্খরা জটিলতাকে উপেক্ষা করে। বাস্তববাদীরা এটি সহ্য করে। কেউ কেউ এটি এড়িয়ে যেতে পারে। আর জিনিয়াসরা এটি দূর করে দেয়।
- ৫৯: ইংরেজি ভাষায় প্রতিটি শব্দকেই ক্রিয়াপদে রূপান্তর করা যায়। আমাদের প্রোগ্রামিং ভাষাগুলোতেও যদি এমনটা হতো!
- ৬৪: প্রায়শই উদ্দেশ্য নয় বরং উপায়গুলোই লক্ষ্যকে সংজ্ঞায়িত করে: লক্ষ্য প্রযুক্তির উন্নতি ঘটায় এবং লক্ষ্য কাঠামোগুলো ভেঙে পড়লেও সেই প্রযুক্তি টিকে থাকে।
- ৭৫: কম্পিউটিং ক্ষেত্রে সবসময় নতুন নতুন ক্লিশের প্রয়োজন হয়: গতানুগতিকতা আমাদের স্নায়ুকে শান্ত রাখে।
- ৭৯: কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে কাটানো একটি বছরই একজনকে ঈশ্বরে বিশ্বাস করানোর জন্য যথেষ্ট।
- ৮০: কম্পিউটারের সাথে দীর্ঘস্থায়ী যোগাযোগ করা গণিতবিদদের করণিক এবং করণিকদের গণিতবিদে পরিণত করে।
- ৯৫: যদি নিজের ভালো ধারণাগুলোর দায়িত্ব নিতে ইচ্ছুক না হন, তবে সেই ধারণাগুলো পোষণ করবেন না।
- ১০১: ব্যর্থতা সামলানো সহজ: উন্নতির জন্য কঠোর পরিশ্রম করুন। সাফল্য সামলানোও সহজ: আপনি আসলে ভুল সমস্যার সমাধান করেছেন। উন্নতির জন্য কঠোর পরিশ্রম করুন।
- ১১৬: আপনি যখন শিখেন তখন মনে করেন যে আপনি জানেন; যখন লিখতে পারেন তখন আরও নিশ্চিত হন; যখন শেখাতে পারেন তখন আত্মবিশ্বাস আরও বাড়ে; কিন্তু যখন আপনি প্রোগ্রাম করতে পারেন তখনই আপনি নিশ্চিতভাবে জানতে পারেন।
- ১১৭: শিশুদের প্রোগ্রামিং শেখানো আধুনিক শিক্ষার ধারার পরিপন্থী। পরিকল্পনা তৈরি করা, চিন্তা গুছিয়ে আনার শৃঙ্খলা অর্জন করা, খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়া এবং আত্ম-সমালোচক হতে শেখার মধ্যে আবার আনন্দ কোথায়?
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় অ্যালান পারলিস সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
- টুরিং পুরস্কারের উদ্ধৃতি
- দ্য সিন্থেসিস অফ অ্যালগরিদমিক সিস্টেমস পিডিএফ হিসেবে মূল প্রকাশিত পাঠ্য
- এপিগ্রামস অন প্রোগ্রামিং পিডিএফ হিসেবে মূল প্রকাশিত পাঠ্য
- এপিগ্রামস অন প্রোগ্রামিং টেক্সট হিসেবে
বিষয়শ্রেণীসমূহ:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী
- নকশাকার
- মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি
- পিটসবার্গের বিজ্ঞানী
- ১৯২২-এ জন্ম
- ১৯৯০-এ মৃত্যু
- টুরিং পুরস্কার বিজয়ী
- ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির প্রাক্তন শিক্ষার্থী
- ইয়েল বিশ্ববিদ্যালয়ের অনুষদ
- কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের অনুষদ