বিষয়বস্তুতে চলুন

আকবর আলি খান

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আকবর আলি খান (১৯৪৪ - ৮ সেপ্টেম্বর ২০২২) ছিলেন একজন বাংলাদেশি সরকারি আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন। মুক্তিযুদ্ধ কালে পাকিস্তান সরকার তার অনুপস্থিতিতে তার বিচার করে এবং ১৪ বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। দেশ স্বাধীন হবার পর তিনি সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন। ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন না হবার আশঙ্কায় তিনি তিনজন উপদেষ্টার সাথে একযোগে পদত্যাগ করেন। তিনি বাংলাদেশের ১৩তম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তিনি রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

উক্তি

[সম্পাদনা]
  • বাংলাদেশের জন্ম দক্ষিণ এশীয় উপমহাদেশে জাতিসত্তার ধারণাটি নিয়েই কিছু মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশের অভ্যুদয় স্পষ্ট করে দিয়েছে যে, দক্ষিণ এশিয়ায় কেবল একটি বা দুটি জাতি নয়, বরং অনেকগুলো জাতি রয়েছে। তাই বলা যায়, এই উপমহাদেশে সুপ্ত বা আড়ালে থাকা কোনো জাতির আত্মপ্রকাশের মিছিলে বাংলাদেশই হয়তো শেষ নাম নয়। দক্ষিণ এশিয়ার 'অখণ্ড' সত্তা এবং এর 'খণ্ড'গুলোর মধ্যকার সম্পর্কটি এখনো চূড়ান্তভাবে মীমাংসিত বিষয় নয়; ভবিষ্যতে হয়তো তাদের এই পারস্পরিক ভূমিকা নতুন করে পুনর্নির্ধারণ করতে হবে।
    • ডিসকভারি অফ বাংলাদেশ: এক্সপ্লোরেশনস ইনটু ডায়নামিকস অফ আ হিডেন নেশন, প্রকাশক: দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রকাশকাল: ২০০৯ (তৃতীয় মুদ্রণ) , পৃষ্ঠা: ১৫৬
  • আক্ষরিক অর্থে 'বাঙালি জাতীয়তাবাদ' হচ্ছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ। এই ধারণামতে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি ধরা হয় বাংলা ভাষাকে। বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে 'বাংলাদেশী জাতীয়তাবাদকে' একটি ভূখণ্ডভিত্তিক জাতীয়তাবাদ হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। যুক্তি দেয়া হয় যে, 'বাঙালি জাতীয়তাবাদ' হচ্ছে একটি অতি-জাতীয়তাবাদ যার লক্ষ্য ভারতবাংলাদেশের বাংলাভাষা-ভাষী জনগণকে ঐক্যবদ্ধ করা।
    • আকবর আলি খান। বাংলাদেশের সত্তার অন্বেষা, অনুবাদ: আমিনুল ইসলাম ভুইয়া, প্রকাশক: বাংলা একাডেমী, প্রকাশকাল: ডিসেম্বর ২০০৪, পৃষ্ঠা: ১৩৭-১৩৮
  • বাংলা ভাষা বাঙালি জাতীয়তাবাদের প্রধান ভিত্তি। তবু সব বাংলাভাষী নিয়ে দক্ষিণ এশিয়াতে একটি বাঙালি রাষ্ট্রের উদ্ভবের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এর প্রধান কারণ, পশ্চিম বাংলার হিন্দুরা তাদের হিন্দু ঐতিহ্যের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা কোনোমতেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজি হবেন না।
    • আকবর আলি খান। অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি, প্রকাশক: প্রথমা প্রকাশন, প্রকাশকাল: অক্টোবর ২০১৮, পৃষ্ঠা: ৮০

বহিঃসংযোগ

[সম্পাদনা]