আখাউড়া উপজেলা
অবয়ব
আখাউড়া উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উভয়ের জন্য একটি ঐতিহাসিক শহর। আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ার জেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র ও বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক স্থল বন্দর।
উক্তি
[সম্পাদনা]- আখাউড়া থেকে আগরতলা মাইল পাঁচ ছয় দূরে। স্বাধীন ত্রিপুরার রাজধানী আগরতলা অনেকদিন ধরে দেখবার বড় শখ ছিল। আমি যে সমুদ্রের কথা বলচি, তখন মোটর বাস হয়নি, আখাউড়া থেকে ঘোড়ার গাড়িতে আগরতলা গিয়ে পৌঁছলাম বেলা প্রায় দশটার সময়।
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। "দিনের পরে দিন", প্রথম প্রকাশ: চৈত্র ১৩৬৭, প্রকাশক: মিত্র ও ঘোষ পাবলিশার্স, পৃষ্ঠা: ৫২
- আখাউড়া ষ্টেশনে কবিগুরুকে অভ্যর্থনা করতে এলেন মহারাজকুমার ব্রজেন্দ্রকিশোর, তদীয় কনিষ্ঠ ভ্রাতা মহারাজকুমার রণবীরকিশোর এবং আরও অনেকে। ফাল্গুনের ১০ই (২২শে ফেব্রুয়ারী), সোমবার রাত ১০টায় কবি আগরতলায় এসে মহারাজকুমারের আতিথ্য গ্রহণ করে উঠলেন, সহরতলীতে অবস্থিত কুঞ্জবন-প্রাসাদে।
- "রবীন্দ্রনাথ ও ত্রিপুরা", প্রকাশক: ত্রিপুরা আঞ্চলিক রবীন্দ্রজন্মশতবার্ষিকী সমিতী, প্রকাশকাল: মে ২০১১, পৃষ্ঠা: ৯১
- এখনো হয়তো রেল থামে, লোক নামে, কোলাহল, ইতস্তত চঞ্চলতা
ধোঁয়া ছেড়ে, ছেড়ে দেয় ট্রেন
কত কাছে তবু কত দূরে
বাল্যের চাপল্য আর সরলতা— অবাক বিস্ময়
সেই ট্রেন থামা, ট্রেন ছাড়া, লোক আনাগোনা
অপার রহস্যময় কি এক ইঙ্গিত দিয়ে যেতো বিল্ব ছাড়া কোন পরীস্তান।
সে ট্রেনে উঠেছি আমি: আজ উঠবো না
আখাউড়া এখন পাকিস্তান।- করবী দেববর্মণ। কবিতাসমগ্র (প্রথম খণ্ড), প্রকাশক: ভাষা প্রকাশন, প্রকাশকাল: জানুয়ারি ২০০৪, পৃষ্ঠা: ৫৯
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আখাউড়া উপজেলা সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।