আগরতলা
অবয়ব
আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর। এটি পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত।
উক্তি
[সম্পাদনা]- আখাউড়া থেকে আগরতলা মাইল পাঁচ ছয় দূরে।স্বাধীন ত্রিপুরার রাজধানী আগরতলা অনেকদিন ধরে দেখবার বড় শখ ছিল। আমি যে সমুদ্রের কথা বলচি, তখন মোটর বাস হয়নি, আখাউড়া থেকে ঘোড়ার গাড়িতে আগরতলা গিয়ে পৌঁছলাম বেলা প্রায় দশটার সময়।
- "দিনের পরে দিন" - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রথম প্রকাশ: চৈত্র ১৩৬৭, প্রকাশক: মিত্র ও ঘোষ পাবলিশার্স, পৃষ্ঠা: ৫২
- পশ্চিমবঙ্গের কথা আমার সঠিক জানা নেই, তবে মুক্তিযুদ্ধ শুরু হবার কিছুদিনের মধ্যে আগরতলা পূর্ববাংলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ফলপ্রসূ তৎপরতার প্রাণকেন্দ্র হয়ে উঠেছিলো। রাজ্যের সীমান্ত অঞ্চলে যখন ক্রমবর্ধমান সামরিক তৎপরতা, আগরতলায় তখন প্রাত্যহিক পরিস্থিতির রাজনৈতিক মূল্যায়ন করে চলেছেন মুক্তিসংগ্রামের নেতৃবৃন্দ। স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবে যদিও আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়ার মেহেরপুরের 'মুজিবনগর'-এর নাম ঘোষিত হয়েছিলো, কিন্তু মুজিবনগরের নামে সমস্ত রাজনৈতিক তৎপরতা চালানো হয়েছিলো আগরতলা থেকেই।
- কবি কল্যাণব্রত চক্রবর্তী। মুক্তিযুদ্ধ ডেটলাইন আগরতলা - হারুন হাবিব; প্রকাশক: জাতীয় সাহিত্য প্রকাশনী, ঢাকা; প্রকাশকাল: ফেব্রুয়ারি ১৯৯২; পৃষ্ঠা: ১৫৯-১৬০
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আগরতলা সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।