আজিজুল হক (শায়খুল হাদিস)
অবয়ব
আজিজুল হক (শাইখুল হাদিস হিসেবে সমধিক পরিচিত) ছিলেন একজন বাংলাদেশি ইসলামপন্থী রাজনীতিবিদ এবং দেওবন্দী ধারার ইসলামি পণ্ডিত। তিনিই বিশ্বের মধ্যে প্রথম বাংলা ভাষায় সহিহ আল বুখারি অনুবাদ করেন। ধারণা করা হয়, তিনি ছিলেন বিংশ শতাব্দীর শেষার্ধে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব।
উক্তি
[সম্পাদনা]- অন্য দেশগুলোরে দিলে আমগো সার্বভৌমত্ব নষ্ট অইবো না। কিন্তু ভারতরে দিলে অইবো। ভারত আমগো বুকের ওপর দিয়া আসা যাওয়া করবো। এইডা আমরা মেনে নিতে পারি না।
- "শুধু ভারত ছাড়া…" এর উত্তরে সাপ্তাহিক বিচিত্রায় ৫ সেপ্টেম্বর ১৯৯৭-এ প্রকাশিত সাক্ষাৎকারে
- ক্যান্টনমেন্টে তো অস্ত্র নিয়া মিলিটারি পাহারা দেয়। ঐখানে যাইতে হইলে যুদ্ধের প্রস্তুতি নিয়া যাইতে হইবো। আমরা সেই প্রস্তুতি নিতাছি। এছাড়া এমনি এমনি গেলে কিছু করা যাবে না। যেমন রেলগাড়ি দেইখ্যা সামনে লাফ দিয়া পড়লে থামবো না। রেলগাড়ি থামাইতে হইলে সেইরকম একটা প্রস্তুতি নিয়া, দুচারটা হাতি নিয়া রেলের সামনে যাইতে হইবো। হাতির ওপর দিয়া তো আর গাড়ি যাইতে পারবো না। আমরা শক্তি সঞ্চয় করে যুদ্ধের প্রস্তুতি নিতাছি।
- সাপ্তাহিক বিচিত্রা, ৫ সেপ্টেম্বর ১৯৯৭-এ প্রকাশিত সাক্ষাৎকারে
- আমাদের ‘মসলা’ নারী নেতৃত্বের পুরোপুরি বিপক্ষে। নারী নেতৃত্ব অবৈধ।
- সাপ্তাহিক বিচিত্রা, ৫ সেপ্টেম্বর ১৯৯৭-এ প্রকাশিত সাক্ষাৎকারে
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আজিজুল হক সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।