আনিসুল হক
অবয়ব
আনিসুল হক (জন্ম: মার্চ ৪, ১৯৬৫) একজন বাংলাদেশী কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক পদে কর্মরত আছেন। মুক্তিযুদ্ধকালীন সময়ের সত্য ঘটনা নিয়ে তার লেখা মা বইটি বেশ জনপ্রিয়। বাংলা ভাষার পাশাপাশি বইটি দিল্লী থেকে ইংরেজি ভাষায় এবং ভুবনেশ্বর থেকে ওড়িয়া ভাষায় প্রকাশিত হয়েছে।
উক্তি
[সম্পাদনা]- “পান্তা পয়লা বৈশাখের খাবার নয়। পান্তা বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজের চিরকালের খাবার।”
- ০৯ এপ্রিল ২০২৬, প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধে, দৈনিক প্রথম আলো
- “পান্তা সেই আদিকাল থেকে বাংলার মানুষ খেয়ে থাকেন। দক্ষিণ এশিয়ার অনেক জায়গাতেই পান্তার প্রচলন আছে। ভাত যাদের প্রধান খাদ্য।”
- ০৯ এপ্রিল ২০২৬, প্রথম আলোতে প্রকাশিত একটি নিবন্ধে, দৈনিক প্রথম আলো
- “ইউটিউব একটি স্বাধীন জায়গা, এইখানে অশ্লীলতাকে পুঁজি করে ‘বেশি ভিউয়ের’ নামে একটি প্রজন্মের চিন্তাভাবনা, রুচিকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এর পেছনে কোনো পরিকল্পনা আছে কি না, আমি জানি না। তবে এগুলো চলতে থাকলে সামনে ভয়ংকর দিন আসছে নিশ্চিত।”
- ৩০ আগস্ট ২০১৯, প্রথম আলোয় ‘সংস্কৃতি অঙ্গনে রক্ত শূন্যতা কেন?’ শিরোনামে একটি প্রবন্ধয় লিখেছেন। দৈনিক প্রথম আলো
- “যাঁরা একদা ছায়ানট গড়েছিলেন, উদীচী করতেন, জীবন থেকে নেয়া ছবি বানাতেন, তাঁদের ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়ে; এবং বিদেশে চলে যায়।”
- ৩০ আগস্ট ২০১৯, প্রথম আলোয় ‘সংস্কৃতি অঙ্গনে রক্ত শূন্যতা কেন?’ শিরোনামে একটি প্রবন্ধয় লিখেছেন। দৈনিক প্রথম আলো
আনিসুল হক সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- “তিনি বাংলাদেশের ইতিহাস নানান অধ্যায় তুলে ধরেছেন নতুন রূপে। গল্পের ছলে ইতিহাস বলার ক্ষমতা সবার থাকে না। কিন্তু তার আছে।”
- ০২ অক্টোবর ২০১৮, বাংলা ট্রিবিউনে প্রকাশিত কাজী সাইফুল ইসলামের একটি নিবন্ধে, বাংলা ট্রিবিউন
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আনিসুল হক সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।