আনি এরনো
অবয়ব

আনি এরনো (জন্ম নাম আনি দুশেন; জন্ম ১ সেপ্টেম্বর ১৯৪০) একজন ফরাসি লেখিকা এবং সাহিত্যের অধ্যাপক। এরনো ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]এ ফ্রোজেন ওম্যান (১৯৮১)
[সম্পাদনা]- সন্তান জন্ম দেওয়া ছাড়া আমি এখন আমার জীবন পরিবর্তনের আর কোনো উপায় ভাবতে পারছি না। আমি এর চেয়ে নিচে আর কখনোই নামব না।
- ময়রা ডেভি সম্পাদিত মাদার রিডার (২০১১) থেকে উদ্ধৃত।
এক্সটেরিয়রস (১৯৯৩)
[সম্পাদনা]- আমি এমন এক বয়সে পৌঁছাতে শুরু করেছি যখন আমি আমার পাড়ায় দেখা হওয়া বৃদ্ধাদের সম্ভাষণ জানাই, জীবনের সেই মুহূর্তটি আগাম অনুভব করি যখন আমি তাদেরই একজন হবো। যখন আমার বয়স বিশ ছিল, আমি তাদের লক্ষ্য করতাম না; আমার মুখে বলি রেখা পড়ার আগেই তারা মারা যেতেন।
- ন্যান্সি কে. মিলার সম্পাদিত বাট এনাফ অ্যাবাউট মি (২০০২) থেকে উদ্ধৃত।
শেম (১৯৯৭)
[সম্পাদনা]- লজ্জার সবচেয়ে খারাপ দিক হলো আমরা কল্পনা করি যে কেবল আমরাই এটি অনুভব করছি।
- রনি নাটোভ রচিত দ্য পোয়েটিকস অফ চাইল্ডহুড (২০১৪) থেকে উদ্ধৃত।
হ্যাপেনিং (২০০০)
[সম্পাদনা]- সম্ভবত আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো আমার শরীর, আমার অনুভূতি এবং আমার চিন্তাভাবনাগুলো লেখায় পরিণত হওয়া, অন্য কথায়, বোধগম্য এবং সর্বজনীন কিছু হওয়া, যা আমার অস্তিত্বকে অন্য মানুষের জীবন ও মনের সাথে মিশিয়ে দেবে।
- জর্গ মেটেলম্যান এবং স্কট লরেন সম্পাদিত মেলোড্রামা আফটার দ্য টিয়ার্স (২০১৬) থেকে উদ্ধৃত।
এ গার্ল'স স্টোরি (২০১৬)
[সম্পাদনা]- আমি আমার জীবনকে ভালোবাসি, আমি বিশ্বজনীন হতে পছন্দ করি, আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে এবং এই সবকিছুকে ভালোবাসতে চাই।
- নিকি জেমেল রচিত ডিজলভ (২০২১) থেকে উদ্ধৃত।
- আমি লজ্জার এক বিশাল স্মৃতির অধিকারী, যা অন্য যেকোনো স্মৃতির চেয়ে অধিক বিস্তারিত এবং ক্ষমাহীন; এটি কেবল লজ্জারই এক অনন্য উপহার।
- এলিজাবেথ ক্রিমার এবং প্যাট্রিসিয়া সিম্পসন সম্পাদিত জার্মান #মিটু (২০২২) থেকে উদ্ধৃত।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিপিডিয়ায় আনি এরনো সম্পর্কে বিশ্বকোষীয় নিবন্ধ
উইকিমিডিয়া কমন্সে আনি এরনো সম্পর্কিত মিডিয়া- Official website