বিষয়বস্তুতে চলুন

আন্দালিব রহমান পার্থ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আন্দালিব রহমান পার্থ (জন্ম: ২০ এপ্রিল ১৯৭৪) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান, ভোলা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ।

উক্তি

[সম্পাদনা]
  • ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।
    • নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক পোস্টে বলেছেন। ইত্তেফাক,০৩ অক্টোবর ২০২৫
  • নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষও হবে না। কিন্তু নির্বাচনই জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। আর বাকি সব সংস্কার, সেটা সময়ের ব্যাপার।
    • গণ অধিকার পরিষদের আয়োজনে ‘গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ এই শীর্ষক আলোচনা সভায় বলেছেন। ৩ জুন ২০২৫
  • শুনেন, আপনারা ছয় বলে ১২ রান করেছেন। কিন্তু, এর আগের ৩০০ রান আমরা সবাই মিলে করেছি। সুতরাং আপনারা এমন কথা বলবেন না যাতে দেশবাসী বিভ্রান্ত হয়, যেন জুলাইয়ে আমাদের কোনও কন্ট্রিবিউশনই নাই। যেদিন আবু সাঈদ শহীদ হয়েছিল, সেদিন চট্টগ্রামের ওয়াসিম আকরামও কিন্তু শহীদ হয়েছে। অবদান কারও কম নয়।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের (বিধি-৬২) ওপর সাধারণ এই আলোচনায় অংশ নিয়ে বলেছেন। ৩১ মার্চ ২০২৬
  • যারা সারাজীবন ইসলামের নামে রাজনীতি করেছে, লাস্টে তারা শরীয়াহ আইন চাই না বলেছেন।
    • জাতীয় সংসদের অধিবেশনে ‘বিধি-৬২’তে আনা প্রস্তাবের ওপর এই আলোচনার বলেছেন। ৩১ মার্চ ২০২৬
  • সংবিধান ছুড়ে ফেলব কেন? এই সংবিধানে এত গাত্রদাহ কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল?’
    • ৩১ মার্চ ২০২৬ জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক বিষয়ে নির্ধারিত এই আলোচনায় অংশ নিয়ে বলেছেন।
  • বাংলাদেশকে হিন্দু মুসলমানে ভাগ করা যাবে না। আমেরিকা রাশিয়ায় ভাগ করা যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে, তখন কার সঙ্গে যুদ্ধ করেছি? হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী? আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি।
    • বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে এই বক্তব্য বলেছেন। ২৮ এপ্রিল ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]