বিষয়বস্তুতে চলুন

আবদুল মোনেম খান

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আবদুল মোনেম খান (২৮ জুন ১৮৯৯ – ১৩ অক্টোবর ১৯৭১) ছিলেন বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী ও পূর্ব পাকিস্তানের গভর্নর। তিনি ২৮ অক্টোবর ১৯৬২ থেকে ২৩ মার্চ ১৯৬৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পূর্ব পাকিস্তানের গভর্নরদের মধ্যে তার মেয়াদ সবচেয়ে দীর্ঘ ছিল।

উক্তি

[সম্পাদনা]
  • The performance of Mr Nurul Amin is too well known to be repeated. As the Chief Minister of East Bengal he continued to rule over this province and after having lost one provincial bye-election, the ruling Chief Minister did not venture to hold a single bye-election even though 34 elections were pending. Was this the rule of democracy that he perpetuated? Was he not responsible for firing on innocent students in 1952, thus creating a stir among the people resulting in the debacle in the 1954 elections? Was he not responsible for the total ruination and elimination of the Muslim League from the soil of East Pakistan? Is it not true that it was during his regime that the price of salt went up to Rs.16 per seer?... Will Mr Nurul Amin recall his oft-repeated statements that Muslim League created Pakistan and hence Muslim League was the mother of Pakistan? He further said that those who would go against the Muslim League would commit an offence as serious as murdering his own mother and thus played the role of “Parshuram”?
    • অনুবাদ: জনাব নুরুল আমিনের কর্মকাণ্ড এতটাই সুবিদিত যে তা নতুন করে বলার প্রয়োজন নেই। পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই প্রদেশ শাসন চালিয়ে যান এবং একটি প্রাদেশিক উপনির্বাচনে পরাজিত হওয়ার পর এই ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী আর একটি উপনির্বাচনও আয়োজনের সাহস করেননি, যদিও ৩৪টি নির্বাচন অনুষ্ঠিত হওয়া বাকি ছিল। তিনি যে গণতান্ত্রিক ধারা চালু রেখেছিলেন, তাই কি গণতন্ত্রের শাসন ছিল? ১৯৫২ সালে নিরপরাধ ছাত্রদের ওপর গুলি চালানোর জন্য তিনি কি দায়ী ছিলেন না, যার ফলে জনগণের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি হয়েছিল যে তার পরিণতিতে ১৯৫৪ সালের নির্বাচনে ভরাডুবি ঘটেছিল? পূর্ব পাকিস্তানের মাটি থেকে মুসলিম লীগের সম্পূর্ণ ধ্বংস ও বিলুপ্তির জন্যও কি তিনি দায়ী ছিলেন না? এটা কি সত্য নয় যে তার শাসনামলেই লবণের দাম বেড়ে প্রতি সের ১৬ টাকা হয়েছিল?... জনাব নুরুল আমিন কি তার বারংবার উচ্চারিত সেই বক্তব্য স্মরণ করবেন যে, মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছিল আর তাই মুসলিম লীগই পাকিস্তানের মাতা? আরও বলেছিলেন, যারা মুসলিম লীগের বিরুদ্ধে যাবে তারা নিজের মাকে হত্যার মতো গুরুতর অপরাধ করবে তথা "পরশুরাম"-এর ভূমিকা পালন করবে?

তার সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • বিমানবন্দরে যাওয়ার পথে প্রেসিডেন্ট তাঁর পাশে বসা গভর্নরকে জিজ্ঞাসা করলেন, ‘মোনায়েম সাব, আমি তো অত বড় বক্তৃতা দিইনি। আপনি যে কবিতাগুলো আবৃত্তি করলেন, আমি সেসব বলিনি। এমনকি টেগরের কোনো কবিতাই আমি পড়িনি। আপনার ভাষান্তরে এসব এল কীভাবে?’ মোনায়েম খান হাসলেন এবং বললেন, ‘স্যার, কিছু মনে করবেন না। আপনি কী বলেছেন আর আমি কী যোগ করেছি, সেটি বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো, জনগণ তা শুনতে চেয়েছে। আপনি কি লক্ষ করেননি, আমি যখন গান গাইছিলাম, তখন তারাও গান গাইছিল। আমি যখন হাসছিলাম, তখন তারাও হাসছিল। দূরদূরান্ত থেকে আসা এই মানুষগুলো আপনার বা আমার বক্তৃতা শুনতে চায়নি। তারা এসেছে আনন্দের জন্য, স্যার। তাদের একঘেয়ে জীবনে আনন্দের প্রয়োজন আছে। এ কারণেই তারা যৌনতার প্রতি বেশি আকৃষ্ট, বিশেষ করে যখন যৌনতা ছাড়া তাদের কিছু করার থাকে না। আপনি দেশব্যাপী যে জনসংখ্যা নিয়ন্ত্রণকেন্দ্র প্রতিষ্ঠা করছেন, তারপরও জনসংখ্যার বিস্ফোরণ ঘটছে। তারা এসব কেন্দ্রে যায় বিনা মূল্যে জন্মনিয়ন্ত্রণসামগ্রী নিতে নয়, এটির ব্যবহারবিধি শুনে যৌনানন্দ পাওয়ার জন্য।’
    • আরশাদ সামি খান রচিত "থ্রি প্রেসিডেন্টস অ্যান্ড অ্যান এইড: লাইফ, পাওয়ার অ্যান্ড পলিটিকস", পেন্টাগন প্রেস হতে উদ্ধৃত। প্রথম আলো হতে সংগৃহীত।
  • প্রেসিডেন্ট হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, মোনেম খান এত অজনপ্রিয় কেন? আমি হেসে জবাব দিই, ‘আমার বলাটা অন্যায় হবে... আমি তার কেবিনেটের একজন মন্ত্রী। আপনি তার কর্মপদ্ধতি তো অবশ্যই জানেন। তিনি শিক্ষক, ছাত্র এবং সবাইকে তার কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন।’

বহিঃসংযোগ

[সম্পাদনা]