বিষয়বস্তুতে চলুন

আবি আহমেদ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
২০১৮ সালে আবি আহমেদ

আবি আহমেদ (জন্ম: ১৫ আগস্ট ১৯৭৬) হলেন ইথিওপীয় রাজনীতিবিদ। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল থেকে ইথিওপিয়ার চতুর্থ ও বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতাসীন চার জোটবিশিষ্ট দল ইপিআরডিএফ (ইথিওপিয়ান পিপলস রেভোলিউশনারি ডেমোক্রেটিক ফ্রন্ট) এবং ওডিপির (ওরোমো ডেমোক্রেটিক পার্টি) চেয়ারম্যান। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যকার ২০ বছরের সংঘাতের অবসান ঘটাতে তার কাজের জন্য আবিকে ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।

উক্তি

[সম্পাদনা]
  • আমাদের প্রথম ও প্রধান কাজ যা হওয়া উচিত এবং আমাদের সংগ্রাম যেখানে কেন্দ্রীভূত হওয়া উচিত তা হলো আমরা নিজেরাই। আমাদের চিন্তাভাবনাকে ঘৃণা থেকে পরিশুদ্ধ করতে হবে; ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও ধর্ম আমাদের জন্য আশীর্বাদস্বরূপ, আমাদের সেগুলোকে ভালোবাসার সাথে পরিচালনা করতে হবে। আমাদের মধ্যকার ভিন্নতার কারণে মতবিরোধ দেখা দিলেও, আমাদের উচিত অন্যায়ের পরিবর্তে ন্যায়ের পক্ষ নেওয়া এবং নিজেদের নৈতিক দৃষ্টিভঙ্গি সংশোধন করা। ন্যায়বিচারই হওয়া উচিত আমাদের প্রধান নীতি; সকল মানুষের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা হওয়া উচিত আমাদের নৈতিক দিকনির্দেশক। এটি আমাদের এক চিরন্তন কাজ যা কখনও শেষ হয় না এবং যা সর্বদা সম্পাদন করা প্রয়োজন। এটি আমাদের জীবনব্যাপী দায়িত্ব।
  • আমরা ইথিওপীয়রা গণতন্ত্র ও স্বাধীনতা চাই এবং এগুলো পাওয়ার অধিকার আমাদের আছে। গণতন্ত্র আমাদের জন্য কোনো অপরিচিত ধারণা হওয়া উচিত নয়।

বহিংসংযোগ

[সম্পাদনা]