আবুল বরকত
অবয়ব

আবুল বরকত (১৩/১৬ জুন ১৯২৭ – ২১ ফেব্রুয়ারি ১৯৫২) ছিলেন বাংলা ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএ শ্রেণির ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে আহত হন এবং রাতে শহীদ হন। তাঁর আত্মত্যাগ বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় অমর হয়ে আছে। মরণোত্তর একুশে পদক (২০০০) লাভ করেন।
উক্তি
[সম্পাদনা]ভাষা আন্দোলন ও আত্মত্যাগ
[সম্পাদনা]- ভীষণ কষ্ট হচ্ছে। বাঁচব না। বিষ্ণুপ্রিয়া ভবন, পুরানা পল্টনে সংবাদ পৌঁছে দেবেন।
চিঠি থেকে (১৯৪৮)
[সম্পাদনা]- (পিতার প্রতি) আমি এখানে ভালো আছি। পড়াশোনা চালিয়ে যাচ্ছি। দেশ ও ভাষার জন্য যা করার দরকার, তা করতে প্রস্তুত।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিপিডিয়ায় আবুল বরকত সম্পর্কিত নিবন্ধ।