আবু ত্বহা মুহাম্মদ আদনান
অবয়ব
(আবু ত্বহা আদনান থেকে পুনর্নির্দেশিত)
আবু ত্বহা মুহাম্মদ আদনান (জন্ম ১৯৯১ সালে) একজন বাংলাদেশি ইসলামি বক্তা, গবেষক এবং ইউটিউব ব্যক্তিত্ব। তিনি ইসলামি বিষয়ের বক্তৃতা, তাফসির, হাদিস ও সামসময়িক বিষয় নিয়ে আলোচনা করে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি লাভ করেন। ২০২১ সালে তার নিখোঁজ হওয়ার ঘটনা গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে এবং জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উক্তি
[সম্পাদনা]- মাহরাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই। হজ্বও জায়েজ নাই। হজ্ব করার দরকার নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওটাই হুকুম আল্লাহপাকের। আর সে মাহরাম ছাড়া এখানে ওখানে আড্ডাবাজি করবে, টাংকি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর ৪/৫টা ছেলে মিলে ধর্ষণ করে দিলে সব দোষ ওই ছেলের উপরে আসবে? আমার তো মন চায় প্রথমে এই মেয়েগুলোকে শায়েস্তা করি, ছেলেগুলাকে তো করবো করবোই আগে মেয়েগুলোকে করবো।
- আবু ত্বহা মুহাম্মদ আদনান। [১]
- যে নারী পুরুষের সঙ্গে পাবলিক বাসে উঠে অফিসে যায়, যে নারী সহকর্মী পুরুষের সঙ্গে কথা বলেন তারা দাজ্জালের বাহিনীর সদস্য। ইমাম মাহাদীর বিরুদ্ধে এই নারীরাই যুদ্ধ করবে।
- নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে আবু ত্বহা আদনান এই কথা বলেন। [২]
আবু ত্বহা আদনান সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ব করে।আপনাদের উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেস এর।...আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যেকোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা। নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া। যে কো-এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন। বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা, বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেয়া।... এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেবিনের সাথে এঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিলো আবার আলেমাও। আপনাদের উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দ্বীনের কাজ করবে, বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে।পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে পেলো তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলে। তখন সেই মহীয়সী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে। উস্তাদও কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে। এমন লিস্ট অভাব নেই। দেখা যাক ফাইনালি উস্তাদ কার হোন।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আবু ত্বহা মুহাম্মদ আদনান সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।