বিষয়বস্তুতে চলুন

আব্দুল লতিফ সিদ্দিকী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আবদুল লতিফ সিদ্দিকী (জন্ম: ১৮ ডিসেম্বর ১৯৩৭) হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৭০ সাল থেকে এখন পর্যন্ত মোট ছয়বার এ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উক্তি

[সম্পাদনা]
  • (মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ) এই সংখ্যা প্রতিষ্ঠিত ইতিহাসের অংশ এবং এর চেয়েও বেশি মানুষ প্রাণ হারিয়ে থাকতে পারেন। তবে সবাই সরাসরি যুদ্ধ করতে গিয়ে নিহত হননি...পাকিস্তানি দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ, নারী নির্যাতন, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ, পালিয়ে যাওয়ার সময় হামলা, চিকিৎসার অভাব, রক্তশূন্যতা এবং যুদ্ধকালীন প্রতিকূল পরিস্থিতির কারণে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। এসব মৃত্যুই মুক্তিযুদ্ধের সামগ্রিক মানবিক বিপর্যয়ের অংশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মুক্তিযুদ্ধের পক্ষের কেউ কখনো দাবি করেননি যে ৩০ লাখ মানুষ কেবল সম্মুখযুদ্ধে অংশ নিয়ে শহীদ হয়েছেন। বরং পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতার কারণে প্রাণ হারানো বাঙালিদের সামগ্রিক সংখ্যাকেই ৩০ লাখ হিসেবে উল্লেখ করা হয়েছে।
    • ২৯ জুলাই ২০২৬-এ শাহবাগ থানায় একটি মামলার হাজিরা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। [১]
  • আমি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করছিলাম। ৫২–এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বছর দশেক জেল খাটছিলাম। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসর আছিলাম। স্বাধীনতার যুদ্ধ করেছি, পাকিস্তান ভেঙেছি, তার জন্যই আজ এখানে এসেছি।
    • ১৩ মে ২০২৬-এ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে। [২]

বহিঃসংযোগ

[সম্পাদনা]