আব্রাহাম পাইস
অবয়ব


আব্রাহাম পাইস (১৯ মে, ১৯১৮–২৮ জুলাই, ২০০০) ছিলেন একজন ডাচ-বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ও বিজ্ঞানের ইতিহাসবিদ। প্রথমে তিনি ডেনমার্কে নিলস বোরের সহকারী হিসেবে কাজ করেন এবং পরে প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে আলবার্ট আইনস্টাইনের সহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পাইস এই দুই পদার্থবিজ্ঞানীর জীবনী এবং আধুনিক পদার্থবিজ্ঞানে তাঁদের ও অন্যান্য বিজ্ঞানীর অবদানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন।
উক্তি
[সম্পাদনা]
- তিনি আমাকে প্রথম যে কথাটি বলেন তা হলো, তার সঙ্গে কাজ করা তখনই ফলপ্রসূ হবে, যখন আমি বুঝতে পারব যে, তিনি নিজেকে একজন অপেশাদার মনে করেন। তাঁর এই অপ্রত্যাশিত কথার জবাবে আমি কীভাবে প্রতিক্রিয়া জানাব বুঝতে পারিনি; তাই কেবল ভদ্রভাবে একটুখানি অবিশ্বাসের হাসি দিয়েছিলাম। কিন্তু বুঝা গেল, তিনি বিষয়টি খুবই সিরিয়াস হয়ে বলেছিলেন। তিনি ব্যাখ্যা করেন যে, কোনো নতুন প্রশ্নের মুখোমুখি হলে তাকে সম্পূর্ণ অজ্ঞতার অবস্থান থেকে শুরু করতে হয়। বলা ভালো, বোরের শক্তি মূলত তার গভীর অন্তর্দৃষ্টি ও তীক্ষ্ণ প্রজ্ঞায় নিহিত ছিল; শুধুমাত্র বিস্তৃত পাণ্ডিত্য বা মুখস্থ জ্ঞানে নয়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আব্রাহাম পাইস সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।