বিষয়বস্তুতে চলুন

আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম হুমায়ুন আজাদ রচিত একটি সমালোচনামূলক গ্রন্থ। ফেব্রুয়ারি ২০০৩ খ্রিষ্টাব্দে (ফাল্গুন, ১৮০৯ বঙ্গাব্দ) আগামী প্রকাশনী, ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়।

উক্তি

[সম্পাদনা]
  • বাঙলাদেশকে মুক্তিযুদ্ধে পৌঁছে দিয়েছিলেন মুজিব, বন্দী থেকেও তিনিই নিয়ন্ত্রণ করছিলেন মুক্তিযুদ্ধকে, তিনিই সৃষ্টি ক'রে চলছিলেন একটি স্বাধীন রাষ্ট্র। মুজিবকে আমরা প্রচণ্ড সমালোচনা করতে পারি, তিনি সমালোচনার উর্ধ্বে নন, অনেক সীমাবদ্ধতা তাঁর ছিলো; কয়েক দশক ধ'রে তো কোটি কোটি বামন প্রাণভ'রে তাঁর সমালোচনা করছে। কিন্তু সত্য হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, বাঙলাদেশের মহাস্থপতি। মুজিব ছাড়া হাজার হাজার জিয়া বা অন্য কেউ মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেও মুক্তিযুদ্ধ ঘটতো না, তখন সেটা হতো হাস্যকর হঠকারিতা ও পরিণতিতে শোকাবহ; মুক্তিযোদ্ধারা এগিয়ে আসতো না, এবং বিশ্ব আমাদের পক্ষ নিতো না, সাড়া দিতো না। এটা ঘটেছিলো মুজিবের জন্যেই। মুজিব বাঙলাদেশের স্থপতি, মহাস্থপতি; তিনি সৃষ্টি ক'রে চলছিলেন বাঙলাদেশ। তাঁকে ছাড়া বাঙলাদেশের কথা ভাবাই যায় না।
    • আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম - হুমায়ুন আজাদ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৬, পৃষ্ঠা: ৩০-৩১
  • মুক্তিযুদ্ধের সময় অনেকেই রাজাকার হয়েছিলো, প্রচণ্ড অত্যাচারও করেছিলো, কিন্তু তাদের সংখ্যা ছিলো খুবই কম- এখন দেশে যতো রাজাকার আছে তখন ততো রাজাকার ছিলো না,- তখন অধিকাংশ বাঙালিই ছিলো সশস্ত্র বা নিরস্ত্র মুক্তিযোদ্ধা। রাজাকারদের প্রবৃদ্ধি ঘটেছে গত তিন দশকে; এবং বেদনাদায়ক ব্যাপার হচ্ছে স্বাধীনতার পর, তিন দশকে, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধকে ভুলে দীক্ষা নিয়েছে রাজাকারমন্ত্রে।
    • আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম - হুমায়ুন আজাদ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৬, পৃষ্ঠা: ৪২
  • ১৯৮৮র ৭ জুন এরশাদের সংসদে, অষ্টম সংশোধনীর মাধ্যমে, ইসলাম রাষ্ট্রধর্ম হিশেবে গৃহীত হয়। বাঙলাদেশ হয়ে ওঠে একটি ইসলামি রাষ্ট্র। ইসলামকে রাষ্ট্রধর্ম করার পেছনে কোনো ধার্মিকতা ছিলো না; ছিলো ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। দেশের জনগণ অধিকাংশই নিরক্ষর, তারা আল্লাখোদা মানে, অনেকে রোজানামাজও করে, কিন্তু তারা ধর্ম নিয়ে খুব মাতামাতি কখনো করে নি। কিন্তু জেনারেলরা এসে তাদের মাতিয়ে তোলে ধর্মে। জেনারেল জিয়া সংবিধানের শুরুতে যোগ করেছিলেন 'বিসমিল্লাহির রাহমানির রাহিম'; ধর্মে এরশাদ গুরুকেও ছাড়িয়ে যায়, এরশাদ যোগ করে : 'প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে।' কিন্তু আমরা দেখেছি অশান্তি অনেক বেড়েছে।
    • আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম - হুমায়ুন আজাদ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৬, পৃষ্ঠা: ৯৩-৯৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]