আয়াতুল কুরসি
অবয়ব
আয়াতুল কুরসি (আরবি: آيَة ٱلْكُرْسِيّ, উচ্চারণ: আয়াতুল কুরসি) কুরআনের দ্বিতীয় সূরা, সূরা বাকারা’র ২৫৫তম আয়াত। এটি কুরআনের অন্যতম শ্রেষ্ঠ এবং সর্বাধিক পরিচিত আয়াত, যা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে মুখস্থ করা হয় এবং প্রদর্শিত হয়।
উক্তি
[সম্পাদনা]
- ٱللَّهُ লَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ
- কুরআন ২:২৫৫
- অনুবাদ:
- "আল্লাহ! তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, তাঁরই। কে সেই ব্যক্তি যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তাঁর কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দু’য়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান"
- "আল্লাহ! তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, স্বয়ংসম্পূর্ণ। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু তাঁরই। কে এমন আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন যা তাদের সামনে ও যা তাদের পিছনে। তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর সিংহাসন (কুরসি) আকাশমণ্ডলী ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং তাদের সংরক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ, মহিমান্বিত।"
- "আল্লাহ! তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর। কে এমন আছে যে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? তিনি জানেন যা তাদের সামনে ও যা তাদের পিছনে। তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ব্যতীত। তাঁর সিংহাসন (কুরসি) আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং তাদের সংরক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি মহান, সর্বোচ্চ।"
- "আল্লাহ! তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, স্বয়ংসম্পূর্ণ। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু তাঁরই। কে এমন আছে যে তাঁর অনুমতি ছাড়া তাঁর কাছে সুপারিশ করতে পারে? তিনি জানেন যা তাদের সামনে ও যা তাদের পিছনে। তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর সিংহাসন (কুরসি) আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং তাদের সংরক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ, মহিমান্বিত।"
হাদিস
[সম্পাদনা]- যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশে মৃত্যুর ছাড়া আর কোনো বাধা থাকবে না।
- আবু উমামা আল বাহিলি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন সুনানে নাসায়ি, হাদিস : ৯৯২৮
- আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে। কোরআনের চূড়া সুরা বাকারা। তাতে এমন একটি আয়াত আছে, যা কোরআনের অন্য আয়াতের ‘নেতা’। সেটা হলো আয়াতুল কুরসি।
- সুনানে তিরমিজি, হাদিস : ৩১১৯
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আয়াতুল কুরসি সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।