বিষয়বস্তুতে চলুন

আরেফিন রুমি

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আরফিন রুমি একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। তার ৩০ টিরও বেশি অ্যালবাম, একক এবং মিশ্র কাজ মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশে জনপ্রিয় শিল্পীদের মধ্যে একজন। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত তার অনেকগুলো জনপ্রিয় বাংলা গান প্রকাশিত হয়েছে।

উক্তি

[সম্পাদনা]
  • ইউটিউবের জনপ্রিয়তা না, জনপ্রিয়তা মানেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা। ইউটিউব একটা মাধ্যম কেবল। এটার মাধ্যমেই মানুষ এখন গান শুনছে। কথা হচ্ছে, গানগুলোতে যে ভিউ হচ্ছে, সেটা নিশ্চয়ই মানুষরাই দেখছেন। সুতরাং এটাকে গ্রহণ না করার কারণ নেই।
    • "ইউটিউবের জনপ্রিয়তাকে অনেকেই গ্রহণ করতে রাজি নন। কেন?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। বাংলাদেশ জার্নাল,১৬ নভেম্বর ২০১৭
  • মনের কথা শুনুন। নিজেই নিজেকে শাসন করুন। যারা গান করতে চায় তারা অবশ্যই গানকে ভালোবাসতে হবে। গান শিখে আসতে হবে। সঙ্গীতাঙ্গনে তাড়াহুড়া বলে কিছু নেই। বাংলা গানকে ভালোবাসুন।
    • "ভক্ত-শ্রোতাদের জন্য আপনার বক্তব্য কী?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। যুগান্তর, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • গানের কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই।
    • সংবাদ সম্মেলনে এই ভিডিও বলেছেন। যমুনা টেলিভিশন, ৭ অক্টোবর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]