আলমগীর (অভিনেতা)
অবয়ব

আলমগীর (জন্ম: ৩ এপ্রিল, ১৯৫০) বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তার পৈতৃক বাড়ি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। তিনি আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন।
উক্তি
[সম্পাদনা]- ভাইরাল হয়ে কোনওদিন স্টারের জন্ম হয় না। আপনি ভাইরাল হয়ে কি হবেন। হঠাৎ ভাইরাল হয়ে বড়জোর এক বছর টিকে থাকা যায়। তারপর তারা হারিয়ে যাবে। তারা কোনোদিন টিকে থাকবে না। এটাই বাস্তব। কিন্তু অভিনয়-চলচ্চিত্র দিয়ে যারা মানুষের মনে জায়গা করে নেন তারা আজীবন টিকে থাকবে।
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকার ১০ আসনের সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌসের উদ্যোগে ধানমন্ডি রবীন্দ্র সরোবরতে আয়োজিত একটি অনুষ্ঠানে ফাঁকে এই গণমাধ্যমের বলেছেন।
- আমি সিনেমা খাই, সিনেমা পান করি, সিনেমাতে ঘুমাই, সিনেমাই আমার সব
- "জীবনের সিংহভাগ সময় অভিনয়কে দেয়ার পরও নায়ক আলমগীরের নিজেকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের সাক্ষাৎকার মন্তব্য বলেছেন।
- এখনো সুঅভিনেতা হতে পারিনি। কারণ শিল্পী হওয়া এত সহজ নয়। অভিনয়ে পূর্ণমান ১০০-তে নিজেকে পাস মার্কস দিতে রাজি এর বেশি নয়’।
- এ উপলক্ষ্যে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকাল’-এর একটি বিশেষ পর্বে এই সাক্ষাৎকারে বলেছেন।
- অভিনয়ের যে বিশালতা, সেটা এক জনমে খুঁজে বের করা সম্ভব নয়। অভিনেতা হিসেবে নিজেকে খুব বেশি নম্বর দিতে পারি না। দুই-তিন নম্বর হয়তো দেব, দশের মধ্যে।
- আপনি বলেছিলেন মানুষ এক জীবনে স্বপ্ন ছুঁতে পারে না। কিন্তু স্বপ্ন তাড়া করে" এই প্রশ্নের উত্তরে এই প্রতিবেদনে সাক্ষাৎকারে বলেছেন। ০৩ এপ্রিল ২০২৫
- আমি সিনেমা খাই, সিনেমা পান করি, সিনেমাতে ঘুমাই, সিনেমাই আমার সব’।
- মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর একটি বিশেষ পর্বে এই অনুষ্ঠানে বলেছেন।
- আমি ইন্ডাস্ট্রিতে স্টার, মহানায়ক বা সুপারস্টার, কিংবদন্তি হতে আসিনি। আমি অভিনেতা হতে এসেছিলাম। আর ওই যে বললেন, চিরসবুজ। এটা আমি জেনেটিক্যালি পেয়েছি। মানে তরুণ থাকাটা। আমি হাঁটা ছাড়া কোনো শরীরচর্চা করিনি। জীবনে সাঁতারও কাটিনি। জেনেশুনে কোনো কিছু করিনি।
- "আমরা তো মনে করি, আপনি আমাদের বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি চিরসবুজ নায়ক।" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। প্রথম আলো
- আজকের আমি আলমগীর হয়েছি পুরোটাই আমার দর্শকদের ভালোবাসার কারণে। সেই দর্শক প্রথম সিনেমাটি দেখবে একটি পূর্ণাঙ্গ গল্পের জন্য। মৌলিক গল্পের জন্য। দীর্ঘদিন ধরে গল্পশূণ্যতায় ভুগছে ইন্ডাস্ট্রি। গল্পের অবনতিতে সিনেমাও নিজের রাস্তা হারিয়েছে অনেকটাই। আমি একটি গল্প বলতে চেয়েছি, সিনেমার ভেতরের গল্প।
- "দর্শক কেন সিনেমা হলে এসে ‘একটি সিনেমার গল্প’ দেখবে?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। ০৬ এপ্রিল ২০১৮, চ্যানেল আই
- মনটাকে আইরন করে রাখি।
- তার জন্মদিন উপলক্ষ্যে "আপনি রাতে যখন ঘুমাতে যান তখন আপনার পোশাক কি আইরন করা থাকে।" এই প্রশ্নের উত্তরে বেসরকারি টিভিতে এই সাক্ষাৎকারে বলেছেন। ৬ এপ্রিল ২০২৩
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় আলমগীর সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।