বিষয়বস্তুতে চলুন

আহসান হাবীব (কার্টুনিস্ট)

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আহসান হাবীব ( জন্ম: ইবনে ফয়েজ মুহম্মদ আহসান হাবীব, ১৫ নভেম্বর,১৯৫৭) বাংলাদেশের একজন জনপ্রিয় কার্টুনিস্ট, রম্য সাহিত্যিক এবং কমিক বই লেখক। পল্টু-বিল্টু, পটলা-ক্যাবলা তার তৈরী কিছু বিখ্যাত কমিক্স চরিত্র। তিনি জনপ্রিয় মাসিক রম্য পত্রিকা উন্মাদের বর্তমান প্রধান সম্পাদক। এছাড়া বেশকিছু হাস্যরসাত্মক নাটক রচনা করে তিনি সুনাম কুড়িয়েছেন।তার পিতা পুলিশ কর্মকর্তা শহীদ ফয়জুর রহমান আহমেদ। তিনি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের সর্বকনিষ্ঠ ভ্রাতা। "বাংলাদেশি কার্টুনের পিতা", "গ্র্যান্ডফাদার অফ জোকস" আরও নানারকম উপাধিতে তাঁকে ভূষিত করা হয়েছে।

উক্তি

[সম্পাদনা]
  • এখন পর্যন্ত আমি উন্মাদ পড়ে কাউকে হাসতে দেখিনি, তবে অনেককেই উন্মাদ হতে দেখেছি
    • "উন্মাদ পড়ে কি কেউ এখন পর্যন্ত উন্মাদ হয়েছে?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন। ০৪ আগস্ট ২০২৫,কিআ
  • এক বিখ্যাত লেখক বলেছিলেন, বাজারের ফর্দটাও যদি সুন্দর করে লেখা হয়, তাহলে সেটাও সাহিত্য। সাহিত্যের ব্যাপারটাই এটা, তুমি জোকস লিখলা, না প্রবন্ধ লিখলা, সেটা ব্যাপার না; তুমি কত সুন্দর করে লিখলা সেটাই সাহিত্য।
    • "অনেকেই বলেন, রম্য কোনো সাহিত্য নয় । এ বিষয়ে আপনার বক্তব্য কী?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন।
  • উন্মাদ এর মার্কা তো আগে থেকেই আছে হাই কমোড। এটাকে নেতিবাচকভাবে দেখা উচিত​ নয়। এটা একটা সিম্বল। যেকোনো আবর্জনা পরিষ্কার করার সিম্বল। পৃথিবীর অনেক বড় বড় দর্শন আর সাহিত্যও কিন্তু বাথরুমে পাওয়া গেছে।
    • স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ‘উন্মাদ’–এর মার্কা কী হবে? এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]