বিষয়বস্তুতে চলুন

আ ন ম এহসানুল হক মিলন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আবু নছর মুহাম্মদ এহসানুল হক মিলন (জন্ম: ২৬ মার্চ ১৯৫৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ, লেখক এবং শিক্ষাবিদ। তিনি বর্তমানে ২০২৬ সাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ইতিপূর্বে তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নকল বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেন।

উক্তি

[সম্পাদনা]
  • নকল আর হবে না, ঠিকমতো লেখাপড়া করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের বিকল্প নেই।
  • একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষার পরিবেশ যদি নকল, অনিয়ম ও অসততার মাধ্যমে কলুষিত হয়, তাহলে সেই জাতি কখনও টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।
  • নকলের ডেট অব বার্থ (জন্মতারিখ) ১৯৭২ সাল। সেই নকল ২০০১ সালে এসে সমূলে উৎপাটন করা হলো। ৭২ থেকে ২০০১ সাল এই নকলের সহযোগিতা কারা করেছিল? নিশ্চয়ই শিক্ষকেরা। আবার ২০০১ সালে যখন আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করলাম। তখন নকল সমূলে উৎপাটন করেছিল শিক্ষকেরাই। একটা বিষয় প্রমাণিত; যদি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সরকার বলে আমরা নকল চাই না, আমরা শিক্ষা খাতে গুনগত পরিবর্তন চাই, তাহলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া সম্ভব। আমাদের হ্যান্ড ও টুলস হচ্ছেন শিক্ষকেরা।
  • শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘পোল ভল্ট জাম্প
    • ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের কবাবে বলেছেন।
  • আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে
    • এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এই মতবিনিময় শেষে বলেছেন। ১৫ এপ্রিল ২০২৬,ইত্তেফাক।
  • সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারো বাঁচার উপায় নেই।
    • রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন।১১ এপ্রিল ২০২৬
  • নকলের চল্লিশা-দাফন-কাফন সব করেছিলাম, এটা আবার পুনর্জন্ম নেবে ধারণায় ছিল না।
    • ১২ এপ্রিল ২০২৬ ঢাকায় অঞ্চলের আওতাধীন কেন্দ্র সচিবদের সঙ্গে এই মতবিনিময়কালে বলেছেন।

বহিঃসংযোগ

[সম্পাদনা]