বিষয়বস্তুতে চলুন

আ ফ ম খালিদ হোসেন

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন (জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৫৯; ড. আ ফ ম খালিদ হোসেন নামে সর্বাধিক পরিচিত) একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশর শিক্ষা উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।

উক্তি

[সম্পাদনা]
  • বই জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। জাতির চেতনা ও ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই।’
    • ১৩ সেপ্টেম্বর ২০২৫ ঢাকয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন । এই অনুষ্ঠানে বলেছেন।
  • আত্মশুদ্ধ মানুষ তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকে এবং দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমিয়ে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    • ২ এপ্রিল ২০২৬ বরিশালে চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে এই বক্তব্য দেয়ার সময়ে বলেছেন।
  • আমাদের মধ্যে ছোটখাটো কিছু মতপার্থক্য রয়েছে। অতীতে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। এরপরও বৃহত্তর স্বার্থে মুসলমানদের কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।
    • ৮ ফেব্রুয়ার ২০২৫ ঢাকার আশুলিয়ায় ‘কাইচাবাড়ী রোডে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক এই আলোচনা সভায় বলেছেন।
  • কোনো শয়তান-বেয়াদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবো না। তোমার মতো যদু-মধু ফেসবুকারদের কথায় আমি রাষ্ট্র পরিচালনা করবো না। আমাকে যদি ব্যর্থ করে দিতে চাও, তুমি ব্যর্থ হয়ে যাবে। আমরা রাষ্ট্র পরিচালনার জন্য ফেসবুকের মুখাপেক্ষী নই।’
    • ১১ অক্টোবর ২০২৪ নারায়ণগঞ্জ শহরের দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় ইসলামি মহাসম্মেলনে এই প্রধান অতিথির বক্তব্যে বলেছেন। ১২ অক্টোবর ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]