বিষয়বস্তুতে চলুন

ইউজিন পল উইগনার

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
বিজ্ঞানের ক্ষেত্রে গতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং উৎসর্গ, অঙ্গীকার, আগ্রহ এবং কোনো কিছু জানার ও বোঝার ইচ্ছা এগুলোই সবার আগে আসে।

ইউজিন পল উইগনার (নভেম্বর ১৭,১৯০২ –জানুয়ারি ১,১৯৯৫) ছিলেন একজন হাঙ্গেরীয়-মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি গাণিতিক পদার্থবিজ্ঞানেও অবদান রেখেছিলেন। তিনি ১৯৬৩ সালে "পারমাণবিক নিউক্লিয়াস এবং মৌলিক কণাগুলোর তত্ত্বে তাঁর অবদান, বিশেষ করে মৌলিক প্রতিসাম্য নীতির আবিষ্কার ও প্রয়োগের জন্য" পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

উক্তি

[সম্পাদনা]
  • গভীর রসবোধ এবং গল্প ও কৌতুক বলার অসাধারণ ক্ষমতা জনিকে (জন ফন নিউম্যান) এমনকি সাধারণ পরিচিতদের কাছেও প্রিয় করে তুলেছিল। প্রয়োজনে তিনি স্পষ্টভাষী হতে পারতেন কিন্তু কখনও অহংকারী ছিলেন না। ফন নিউম্যানের অদম্য যুক্তিনির্ভর মনের পক্ষে এমন অনেক কিছু বোঝা এবং মেনে নেওয়া জরুরি ছিল যা আমাদের মধ্যে অধিকাংশই মানতে চায় না বা এমনকি বুঝতেও চায় না। এই বিষয়টি ফন নিউম্যানের অনেক নৈতিক বিচারবোধকে প্রভাবিত করেছিল। "মানুষ স্বার্থপর এবং বিশ্বাসঘাতক এমন অভিযোগ করা ঠিক ততটাই বোকামি যতটা এই অভিযোগ করা যে, ইলেকট্রিক ফিল্ডে কার্ল না থাকলে ম্যাগনেটিক ফিল্ড বাড়ে না। উভয়ই প্রকৃতির নিয়ম।" কেবল বিজ্ঞানের ক্ষেত্রে বৌদ্ধিক অসততা এবং বৈজ্ঞানিক ফলাফলের অপব্যবহারই তাঁর ক্ষোভ ও রোষ জাগিয়ে তুলতে পারত। আর তা ঘটতও সেটি তাঁর নিজের সাথে হোক বা অন্য কারও সাথে তিনি সমানভাবে প্রতিবাদ করতেন।
    • জীবনীমূলক স্মৃতিকথা: "জন ফন নিউম্যান (১৯০৩ - ১৯৫৭)"; 'ইয়ার বুক অফ দ্য আমেরিকান ফিলোসফিক্যাল সোসাইটি' (১৯৫৮); পরবর্তীতে 'সিমেট্রিস অ্যান্ড রিফ্লেকশনস : সায়েন্টিফিক এসেস অফ ইউজিন পি. উইগনার' (১৯৬৭), পৃষ্ঠা ২৬১।
  • প্রকৃতির নিয়ম প্রণয়নে পদার্থবিজ্ঞানীদের গণিত ব্যবহারের একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এই যে, তিনি কিছুটা দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি। ফলস্বরূপ, যখন তিনি দুটি রাশির মধ্যে এমন কোনো সম্পর্ক খুঁজে পান যা গণিতের কোনো পরিচিত সম্পর্কের মতো দেখায়, তখন তিনি সাথে সাথে এই সিদ্ধান্তে পৌঁছান যে এটি গণিতে আলোচিত সেই সম্পর্কটিই; কেবল একারণেই যে তিনি অন্য কোনো অনুরূপ সম্পর্কের কথা জানেন না।
    • "দ্য আনরিজনেবল ইফেক্টিভনেস অফ ম্যাথমেটিক্স ইন দ্য ন্যাচারাল সায়েন্সেস," 'কমিউনিকেশনস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স', ফেব্রুয়ারি ১৯৬০।
  • পদার্থবিজ্ঞানের নিয়মগুলো প্রণয়নের জন্য গাণিতিক ভাষার এই যে উপযুক্ততা, এই অলৌকিক ঘটনাটি আসলে একটি চমৎকার উপহার যা আমরা বুঝতেও পারি না, আর আমাদের এটি পাওয়ার যোগ্য দাবিও নেই।
    • "দ্য আনরিজনেবল ইফেক্টিভনেস অফ ম্যাথমেটিক্স ইন দ্য ন্যাচারাল সায়েন্সেস," 'কমিউনিকেশনস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স', ফেব্রুয়ারি ১৯৬০, শেষ বাক্য।
  • বিজ্ঞানের ক্ষেত্রে গতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং নিষ্ঠা, অঙ্গীকার, আগ্রহ এবং কোনো কিছু জানার ও বোঝার ইচ্ছা—এগুলোই সবার আগে আসে।
    • ইস্তভান কার্দোস-এর নেওয়া একটি সাক্ষাৎকারে; 'সায়েন্টিস্টস ফেস টু ফেস', করভিনা কিয়াডো (১৯৭৮), পৃষ্ঠা ৩৭০।
  • শ্রোডিঞ্জারের সমীকরণের ঠিক কোথায় আপনি বেঁচে থাকার আনন্দকে স্থান দেবেন?
    • ফ্রিম্যান ডাইসন কর্তৃক একটি ব্যক্তিগত কথোপকথন থেকে উদ্ধৃত, 'ইনফিনিট ইন অল ডিরেকশনস' (১৯৮৮)।

বহিঃসংযোগ

[সম্পাদনা]