ইকবাল হাসান মাহমুদ টুকু
অবয়ব
ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আবারো ২০২৬ ইং নির্বাচনে সিরাজগঞ্জ-২ এর নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হন।
উক্তি
[সম্পাদনা]- বাংলা ভাষা ও তার ইতিহাস নিয়ে আমরা যত্নবান না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সে জাতি কোনো দিনও উন্নতি করতে পারে না। আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মাঝে ন্যাশনালিজম গ্রো করে না।
- ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায়। [১]
- বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে “ইনকিলাব জিন্দাবাদ” চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও “র”-এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলব; কারণ, এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।
- ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায়। [২]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।