বিষয়বস্তুতে চলুন

ইনকিলাব জিন্দাবাদ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

ইনকিলাব জিন্দাবাদ (উর্দু: اِنقلاب زِنده باد‎‎; হিন্দি: इंक़लाब ज़िन्दाबाद) হল একটি হিন্দুস্তানি (হিন্দি–উর্দু) বাক্যাংশ, যার অনুবাদ "বিপ্লব দীর্ঘজীবী হোক"। স্লোগানের ‘انقلاب’ শব্দটি মূলত আরবি– যার অর্থ ‘বিপ্লব’। এটি প্রথম সাহিত্যে ব্যবহার করেন মুহাম্মদ ইকবাল। যদিও প্রাথমিকভাবে এই স্লোগানটি ব্রিটিশ রাজে বামপন্থী কম্যুনিস্টরা ব্যবহার করেন, আজ এটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিক্ষোভের সময় নাগরিক সমাজের কর্মীরা এবং বিভিন্ন মতাদর্শিক পটভূমির রাজনীতিবিদদের কর্তৃক ব্যবহৃত হচ্ছে।

উক্তি

[সম্পাদনা]
  • বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে “ইনকিলাব জিন্দাবাদ” চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল ও “”-এর এজেন্ট বানিয়ে ফেলবে। তারপরও আমি বলব; কারণ, এটা বলার জন্যই আমি জীবন দিতে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।
  • ইনকিলাব অর্থ বিপ্লব। আর জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো। ফলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মানে হলো বিপ্লবকে অভিনন্দন জানানো।

বহিঃসংযোগ

[সম্পাদনা]