ইবনে মাজাহ
অবয়ব
আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ আল-রাবঈ আল-কাজভিনি (আরবি: ابو عبد الله محمد بن يزيد بن ماجه الربعي القزويني; ৯ম শতাব্দী খ্রিস্টাব্দে সক্রিয়) সাধারণভাবে ইবনে মাজাহ নামে পরিচিত, তিনি পারস্য বংশোদ্ভূত একজন মধ্যযুগীয় হাদিস বিশারদ ছিলেন। তিনি সুন্নি ইসলামের ছয়টি প্রধান হাদিস গ্রন্থের শেষ সংকলন সুনান ইবনে মাজাহ সংকলন করেন।
উক্তি
[সম্পাদনা]- তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে-ই, যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে।
- মুহাম্মদ (সা.) কর্তৃক বর্ণিত, ইবনে মাজাহ, #১৯৭৮, এবং আত-তিরমিজি, #৩৮৯৫।
- আবদুল্লাহ্ বিন মাস’উদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব নারীকে অভিসম্পাত করেছেন, যারা অন্যের দেহে আঁকে এবং যারা নিজেদের দেহে উল্কি অংকন করায়, যারা ভ্রূর চুল উপড়ে ফেলে এবং যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে। আসাদ গোত্রের উম্মু ইয়াকূব নাম্নী মহিলার কাছে এ হাদীস পৌঁছলে, তিনি ’আবদুল্লাহ্ (রাঃ)-এর কাছে এসে বলেন, আমি অবগত হয়েছি যে, আপনি এমন এমন কথা বলেছেন।বআবদুল্লাহ্ (রাঃ) বলেন, আমি তাদেরকে কেন অভিসম্পাত করবো না যাদেরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং বিষয়টি আল্লাহর কিতাবে উক্ত আছে! মহিলা বলেন, আমি সম্পূর্ণ কুরআন পড়েছি, কিন্তু কোথাও তো তা পাইনি। ’আবদুল্লাহ্ (রাঃ) বলেন, তুমি খেয়াল করে তা পড়লে, অবশ্যই পেতে। তুমি কি এ আয়াত পড়োনি (অনুবাদ) ’’রসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো”আবদুল্লাহ্ (রাঃ) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজ করতে নিষেধ করেছেন। মহিলা বলেন, আমার মনে হয় আপনার পরিবার (স্ত্রী) এরূপ করে থাকে। তিনি বলেন, তাহলে তুমি গিয়ে লক্ষ্য করে দেখো। অতএব সে গিয়ে লক্ষ্য করলো, কিন্তু তার কোন লক্ষণই দেখতে পেলো না। শেষে সে বললো, আমি এমন কিছু দেখতে পাইনি। ’আবদুল্লাহ্ (রাঃ) বলেন, তোমরা কথা ঠিক হলে সে আমাদের সাথে একত্রে থাকতে পারতো না। (সহিহ)
- সুনান ইবনে মাজাহ ৩:৯:১৯৮৯
- কেউ ‘কেমন আছেন’ বলে কুশল জিজ্ঞাসা করলে ‘আলহামদুলিল্লাহ’ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা উত্তম।
- সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩,৮০৫
- শারীরিক বা মানসিকভাবে ভালো না থাকলে ‘ভালো লাগছে না’ বলার পরিবর্তে ‘আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’ (যেকোনো অবস্থাতেই আল্লাহর প্রশংসা) বলা উচিত।
- সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৮০৪
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইবনে মাজাহ সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।