ইয়ান উইলমুট
অবয়ব
স্যার ইয়ান উইলমুট (৭ জুলাই ১৯৪৪ – ১০ সেপ্টেম্বর ২০২৩) ছিলেন একজন ইংরেজ ভ্রূণতত্ত্ববিদ, যিনি ১৯৯৬ সালে প্রাপ্তবয়স্ক স্তন্যপায়ী কোষ থেকে প্রথমবারের মতো একটি স্তন্যপায়ী প্রাণীর ক্লোন করা দলের নেতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। তাদের ক্লোন করা সেই ভেড়াটির নাম ছিল ডলি।
| এটি সম্পর্কিত একটি অসম্পূর্ণ বিজ্ঞানী সংক্রান্ত পাতা। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে সহায়তা করতে পারেন। |
উক্তি
[সম্পাদনা]- এটি সম্ভব হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, হ্যাঁ। তবে আমরা বরাবরই যা বলে আসছি রোজলিন ইনস্টিটিউট এবং পিপিএল স্টাফ উভয়ের পক্ষ থেকেইতা হলো, এমন কিছু করার কথা ভাবা আমাদের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এটি করার মতো কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। যদি কোনো মানুষকে অবিকল নকল করার মতো কোনো কারণ থাকত, তবে আমরা তা করতাম, কিন্তু সেরকম কোনো কারণ নেই।
- মানুষের ক্লোনিং প্রসঙ্গে, স্যালন-এ অ্যান্ড্রু রস লিখিত "ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন, আই প্রিজুম?" (ফেব্রুয়ারি ১৯৯৭)।
- মানব ভ্রূণের ওপর যেকোনো ধরনের কারসাজি নিষিদ্ধ হওয়া উচিত।
- স্যালন-এ (ফেব্রুয়ারি ১৯৯৭) অ্যান্ড্রু রস লিখিত "ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন, আই প্রিজুম?"-এ উদ্ধৃত।
- আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত এই পরীক্ষাগুলোতে, জীবিত জন্মানো ভেড়ার ছানাগুলোর প্রায় এক-চতুর্থাংশ কয়েক দিনের মধ্যেই মারা গেছে কারণ তাদের স্বাভাবিক বিকাশ সম্পন্ন হয়নি। এখন, এখানে যা প্রস্তাব করা হচ্ছে তা হলো শিশুদের অবিকল নকল তৈরি করা হবে এবং তাদের মধ্যে কেউ কেউ জন্মের পরপরই মারা যাবে। তাই আমি মনে করি একজন চিকিৎসকের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া অত্যন্ত ভয়াবহ এবং দুঃখজনক একটি বিষয়।
- মানুষের ক্লোনিংয়ের প্রস্তাব প্রসঙ্গে, দ্য নিউজআওয়ার, পিবিএস-এ সাক্ষাৎকার (৮ জানুয়ারি ১৯৯৮)।
- আমি মনে করি কৃষিকাজে আমার আগ্রহী হওয়ার প্রাথমিক কারণ ছিল যে আমি বাইরে (প্রকৃতির সান্নিধ্যে) থাকতে চেয়েছিলাম। আমি সবসময়ই বাইরে থাকা উপভোগ করি। আর তাই, আমি যখন উচ্চবিদ্যালয়ে পড়তাম সম্ভবত তখন আমার বয়স ১৪ বছর আমার বাবা-মা বন্ধুদের মাধ্যমে আমার জন্য ছুটির দিনে খামারে কাজ করার ব্যবস্থা করে দিয়েছিলেন।
- এই ধরনের বিষয় যা নিয়ে ভাবা হচ্ছে, তা কি উপকারী? উদাহরণস্বরূপ, আপনি যদি প্রশ্ন করেন, "একজন ব্যক্তির অবিকল নকল তৈরির কথা ভাবা কি সমীচীন?" তবে আপনাকে কেবল এটিই জিজ্ঞাসা করলে চলবে না যে, "যারা এটি করতে বলছেন তাদের জন্য এর সুফল কী?" বরং এটিও জিজ্ঞাসা করতে হবে যে, "যে শিশুটি এর মাধ্যমে জন্ম নেবে, তার ওপর এর প্রভাব কী পড়বে?" আর আমার মনে হয় শেষের এই অংশটিই প্রায়শই এড়িয়ে যাওয়া হয়।
- অ্যাকাডেমি অফ অ্যাচিভমেন্টে সাক্ষাৎকার (২৩ মে ১৯৯৮)।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইয়ান উইলমুট সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
- ডলি বিজ্ঞানী এডিনবরা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন
- "আমি ভেড়া ডলিকে ক্লোন করিনি, বললেন অধ্যাপক" দ্য ডেইলি টেলিগ্রাফ (৮ মার্চ ২০০৬)
- "আসলে কে ডলিকে তৈরি করেছিল? ব্রিটিশ সাফল্যের গল্প বিজ্ঞানীদের ঝগড়ায় পর্যবসিত" দ্য গার্ডিয়ান (১১ মার্চ ২০০৬)
- "ক্লোন ডলি তৈরির অধিকার" দ্য পিপলস ডেইলি (১৩ মার্চ ২০০৬)
- "ক্লোনিং বিজ্ঞানী আর শ্রেষ্ঠ নন" জেনেটিক ক্রসরোডস (২৯ মার্চ ২০০৬)
- "উইলমুটের নাইটহুড কেড়ে নেওয়ার আহ্বান" দ্য স্কটসম্যান (১ ফেব্রুয়ারি ২০০৮)