ইয়াসমিন আলিবাই-ব্রাউন
অবয়ব

ইয়াসমিন আলিবাই-ব্রাউন এফআরএসএল (জন্মনাম দমজি; জন্ম: ১০ ডিসেম্বর ১৯৪৯) একজন ব্রিটিশ সাংবাদিক ও লেখিকা। তিনি i পত্রিকা এবং ইভনিং স্ট্যান্ডার্ড-এর কলাম লেখক। এর আগে তিনি দ্য ইনডিপেনডেন্ট পত্রিকায়ও লিখতেন। তিনি অভিবাসন, বৈচিত্র্য এবং বহুসাংস্কৃতিকতা বিষয়ক বিশ্লেষক হিসেবে পরিচিত।
তিনি ব্রিটিশ মুসলিমস ফর সেক্যুলার ডেমোক্রেসির একজন প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও তিনি এসআই লিডস সাহিত্য পুরস্কার-এর পৃষ্ঠপোষক।
উক্তি
[সম্পাদনা]- আমাদের ৮০ শতাংশ পত্রিকা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী (অ্যান্টি-পিসি)। এখন এমন কোনো বিষয় নেই যেটা আলোচনার বাইরে। আমি মনে করি না মানুষ নারীদের বা জাতিগত সংখ্যালঘুদের আঘাত দেওয়ার ভয়ে পা টিপে টিপে হাঁটে। কিন্তু আমরা মতবিনিময়ে দুর্বল হয়ে পড়েছি। আমরা এখন আর গভীর, সৎ বিতর্ক করতে পারি না কাউকে না কষ্ট দিয়ে। বরং এখন গালিগালাজ আর অতিরঞ্জিত কথোপকথন খুব ভালো পারি, কিন্তু বুদ্ধিদীপ্ত বিতর্কে দুর্বল। আমাদের ভাবনার আদান-প্রদানের একটি স্বাস্থ্যকর ধারা গড়ে তোলা দরকার।
- "PC: it's more than a matter of manners", দ্য ইনডিপেনডেন্ট (৮ জানুয়ারি ২০০৬)
- সারা বিশ্বে – হংকং, আফগানিস্তান, উগান্ডা, থাইল্যান্ড, মিসর ও সিরিয়া সহ – লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। আর এই ব্যক্তি (ব্র্যান্ড) সেই অধিকারকে অবজ্ঞা করেন। উল্লেখযোগ্যভাবে, আইসিস ও আল-কায়েদাও সেই অবজ্ঞা করে। আর বিপ্লবের ব্যাপারে বলতে গেলে – ব্র্যান্ড কি কখনও একটি বাস্তব বিপ্লবের অভিজ্ঞতা অর্জন করেছেন?
- "Russell Brand might seem like a sexy revolutionary worth getting behind, but he will only fail his fans", দ্য ইনডিপেনডেন্ট (১৯ অক্টোবর ২০১৪)
- এই উক্তিটি রাসেল ব্র্যান্ড-এর সদ্য প্রকাশিত বই Revolution সম্পর্কে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইয়াসমিন আলিবাই-ব্রাউন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।