ইয়োইচিরো নাম্বু
অবয়ব

ইয়োশিরো নাম্বু (南部 陽一郎 Nambu Yōichirō, ১৮ জানুয়ারি ১৯২১ – ৫ জুলাই ২০১৫) ছিলেন একজন জাপানি-আমেরিকান পদার্থবিদ এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি পরিচিত। উপপারমাণবিক পদার্থবিজ্ঞানে স্বতঃস্ফূর্ত প্রতিসাম্য ভাঙন এ প্রক্রিয়া আবিষ্কারের জন্য ২০০৮ সালে তাঁকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের অর্ধেক প্রদান করা হয়। এই প্রক্রিয়াটি প্রথমে সবল মিথস্ক্রিয়ার কাইরাল প্রতিসাম্যের সাথে এবং পরবর্তীতে তড়িৎ-দুর্বল মিথস্ক্রিয়া ও হিগস মেকানিজমের সাথে সম্পর্কিত বলে প্রমাণিত হয়।
উক্তি
[সম্পাদনা]- কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সে পরিচিত ধারণা এবং কৌশলগুলো বারডিন-কুপার-শ্রিফার অতিপরিবাহিতা তত্ত্বে প্রয়োগ করা হয়েছে। হার্ট্রি-ফক ক্ষেত্রের সাধারণীকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি অনুমানে, একটি অখণ্ড সমীকরণ লেখা সম্ভব যা ফোনন এবং কুলম্ব মিথস্ক্রিয়া সহ একটি ইলেকট্রন গ্যাসে ইলেকট্রনের নিজ-শক্তি সংজ্ঞায়িত করে। এই সমীকরণের রূপটি একটি বিশেষ সমাধানের অস্তিত্বের ইঙ্গিত দেয় যা পার্টারবেশন তত্ত্ব থেকে আসে না, এবং যা শক্তি পার্থক্য সমীকরণ এবং বোগোলিউবভ-এ অনুরূপ কোয়াসি-পার্টিকেল চিত্রের দিকে পরিচালিত করে।
- Nambu, Yoichiro (ফেব্রুয়ারি ১৯৬০)। "Quasi-particles and gauge invariance in the theory of superconductivity"। Physical Review (ইংরেজি ভাষায়)। ১১৭ (৩): ৬৪৮–৬৬৩। ডিওআই:10.1103/PhysRev.117.648।
- হ্যাড্রন কণার বিশাল সংখ্যাধিক্যের কারণেই মূলত কোয়ার্ক মডেলের সূত্রপাত ঘটেছিল। কোনো সুশৃঙ্খল বিন্যাস নীতি ব্যতিরেকে কণিকাসমূহের এমন বিশাল সংগ্রহকে অবিন্যস্ত বলে মনে হয়। এই কণাগুলোর প্রতিটিই মৌলিক হওয়ার সম্ভাবনা তাদের জন্য পীড়াদায়ক ছিল যারা এই বিশ্বাস—অথবা অন্তত এই প্রবল ইচ্ছা—পোষণ করেন যে প্রকৃতি হবে সরল।
- Nambu, Yoichiro (নভেম্বর ১৯৭৬)। "The confinement of quarks"। Scientific American (ইংরেজি ভাষায়)। ২৩৫ (৫): ৪৮–৬৩।
নাম্বু সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- পদার্থবিজ্ঞানে স্বতঃস্ফূর্ত প্রতিসাম্য ভাঙনের ধারণাটি ১৯৬০ সালে নাম্বু প্রবর্তন করেন। তিনি প্রস্তাব করেছিলেন যে, পায়ন এ নিম্ন ভর এবং নিম্ন-শক্তির মিথস্ক্রিয়াগুলোকে একটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাওয়া কাইরাল প্রতিসাম্যের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে; যা আপ এবং ডাউন কোয়ার্কগুলো ভরহীন হলে নিখুঁত হতো। তাঁর প্রস্তাব ছিল যে, কুপার জোড়ার মতোই শূন্যস্থানে হালকা কোয়ার্কগুলো ঘনীভূত হয়। যখন এটি ঘটে, তখন এই 'লুকানো' কাইরাল প্রতিসাম্য পায়নের ভরকে শূন্য করে দেয় এবং প্রোটন, নিউট্রন ও একে অপরের সাথে তাদের নিম্ন-শক্তির সংযুক্তি নির্ধারণ করে দেয়।
- Ellis, John; Gaillard, Mary K.; Nanopoulos, Dimitri V. (২০১২)। "A Historical Profile of the Higgs Boson"। arXiv (ইংরেজি ভাষায়): ১–২২। arXiv:1201.6045v1। (পৃষ্ঠা ৩ থেকে উদ্ধৃত)
- ইয়োশিরো নাম্বু বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী তাত্ত্বিক পদার্থবিদ ছিলেন। তাঁর গভীর ও অভিনব অন্তর্দৃষ্টিগুলো এতটাই অগ্রসর ছিল যে, সেগুলো পুরোপুরি বুঝতে অন্য বিজ্ঞানীদের প্রায়ই বহু বছর সময় লেগে যেত। সেগুলোর মধ্যে রয়েছে: স্বতঃস্ফূর্ত প্রতিসাম্য ভাঙন, যার জন্য তাঁকে ২০০৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের অর্ধেক প্রদান করা হয়েছিল; কোয়ার্ক ও গ্লুয়ন তত্ত্ব; এবং স্ট্রিং থিওরি।
- Turner, Michael S. (২৭ আগস্ট ২০১৫)। "Yoichiro Nambu (1921–2015)"। Nature (ইংরেজি ভাষায়)। ৫২৪: ৪১৬। ডিওআই:10.1038/524416a।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইয়োইচিরো নাম্বু সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে ইয়োইচিরো নাম্বু সংক্রান্ত মিডিয়া রয়েছে।