ইলিয়াস হোসাইন
অবয়ব
ইলিয়াস হোসাইন একজন বাংলাদেশী সাংবাদিক এবং ইউটিউবার। তিনি তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে প্রতিবেদন করেন, যেখানে তিনি জনস্বার্থ এবং জবাবদিহিতার বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্তি
[সম্পাদনা]- পাকিস্তান থেকে আলাদা হয়ে আমার দেশের কী হয়েছে আপনি দেখান। এই আজকে যে সংসদ ভবন, অনেকে বলে থাকে পাকিস্তান আমাদের কিচ্ছু করে নাই, এটা (সংসদ ভবন) তাদের করা।
- ১৬ এপ্রিল ২০২৪ এ নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে।
- একজন সাংবাদিক হিসেবে ৭৫'র বীর যোদ্ধাদের সবাইকে এক এক করে জাতির সামনে উপস্থাপন করা পবিত্র দায়িত্ব মনে করি। জাতির সুর্য সন্তান মেজর ডালিমের পর আরও এক দেশপ্রেমিক অকুতোভয় বীর যোদ্ধাকে জাতির সামনে তুলে ধরতে যাচ্ছি, ইনশাআল্লাহ্।
- ইউটিউব চ্যানেলে দেওয়া পোস্টে
- পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাওয়া ৪.৫ বিলিয়ন ডলার কয়েন বানিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের পিছনে ঢুকানো হবে। - বাণীতে হামগেরে পিনাকী দা। দাদা জসিমের ওইখানে জায়গা হলে ঢুকায়ে দেন।
- ২০২৫ সালের ২২ এপ্রিল ফেইসবুক পোস্টে
- জামায়েতে ইসলামীর ৭১ সালে যে অবস্থান ছিল আমি তাদের সেই অবস্থানকে সমর্থন করি। আগেও করেছি, এখনও করি, সারাজীবনই করব।
- ২০২৫ সালের ২৫ এপ্রিল নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে।
- দেশবাসী, অতি ই’সলামিস্ট হতে যেয়েন না। কয়দিন আগে মাদ্রাসা চালাতে পারেননি, জে’লে ছিলেন। নোরা ফাতেহী এসে এই দেশে ন্যাং’টা হয়ে নেচে গিয়েছে আর আজকে মেয়েরা আপনাদের মাদ্রাসার পাশে ফুটবল খেললে সমস্যা?
- ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি ফেইসবুক পোস্টে
- বাংলাদেশ এবং পাকিস্তান মুসলিম দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরির লক্ষে আমি এবং পাকিস্তানি সাংবাদিক সাদিয়া "Pak Bangla connect" ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি৷ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো৷
- ২০২৫ সালের ১৩ জানুয়ারি ফেইসবুক পোস্টে
- আদিবাসী মানেই দে'শ'দ্রো'হী, আদিবাসী হলো প্রথম আলো এবং ভারতের প্রকল্প৷ এদেশের (পাহাড়, সমতল) মালিকানা সবার সমান৷
- ২০২৫ সালের ৩ মার্চ ফেইসবুক পোস্টে
- আমি কোন দলের সুবিধা নিয়ে কারও কাছে দায়বদ্ধ না। আমি একটাই দল করি সেটা হলো এন্টি ইন্ডিয়ান পার্টি, এইখানে আ’ঘাত করলে আপনে কোন বা’ল দেখার টাইম নাই।
- ২০২৫ সালের ২৪ এপ্রিল ফেইসবুক পোস্টে
- ড ইউনুসসহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই, এই দেশের মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে ভারতের শ'ত্রু হতে হবে৷ যেই দল ভারতের বিরুদ্ধে যত ক'ঠোর হবে সেই দল তত জনপ্রিয় হয়ে উঠবে৷ অতএব সিদ্ধান্ত আপনাদের৷
- ২০২৫ সালের ৪ এপ্রিল ফেইসবুক পোস্টে
- এবার চারুকলার নববর্ষের শোভাযাত্রার নামে ভাস্কর্য তৈরি করে হিন্দুয়ানি আর ভারতীয় সংস্কৃতি উপস্থাপনার চেষ্টা হলে তা প্র'তিহত করা হবে৷
- ২০২৫ সালের ১২ এপ্রিল ফেইসবুক পোস্টে
- চারুকলা বন্ধ করা হোক, গাঁ'জা খাওয়া আর অ'মঙ্গল শোভাযাত্রা করা ছাড়া এটা বাংলাদেশের কোন কাজে লাগে না৷
- ২০২৫ সালের ১১ মার্চ ফেইসবুক পোস্টে
- সারাদেশে যেসব সড়ক, বাড়িঘর, প্রতিষ্ঠানে এখনও শেখ মুজিবের মু'র্তি আছে সব আজ রাতের মধ্যেই ভে'ঙ্গে ফেলুন৷ সবাই বেরিয়ে আসুন৷
- ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ফেইসবুক পোস্টে
- সে'নাবাহি'নী যে এখনও ভারতের নিয়ন্ত্রণে সেটা নিশ্চিত হলো৷ প্রথম আলোর অফিসের সামনে সে'না মো'তায়েন করা হয়েছে৷ সে'নাবাহি'নীকে জনগনের বি'রুদ্ধে যাওয়ার মুল্য দিতে হবে৷ ইনশাআল্লাহ বিডিআর হ'ত্যাকা'ন্ডের বিচারের মধ্য দিয়ে সে'নাবাহি'নীকে ভারত মু'ক্ত করা হবে৷
- ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ফেইসবুক পোস্টে
- ১২ ভাতারি জামায়াতের নতুন ভাতার ভারত।
- ২০২৫ সালের ২৫ এপ্রিল ফেইসবুক পোস্টে
- কবে জানি ক্ষ'মতায় আসার লো'ভে আর ভারতের ভয়ে জামায়াত ইসলাম বলে বসে, "আমরা মু'ক্তিযু'দ্ধের পক্ষের শ'ক্তি ছিলাম, ৭১ আমাদের চেতনা আর শে'ক্স মুজিব আমাদের জাতির ফিতা৷" কেনরে ভাই ভারত বি'রোধী বললে সমস্যা কি? নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপে সরাসরি ভারতের বি'রোধিতা করে সেদেশের রাজনৈতিক দল ক্ষ'মতায় আসতে পারলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সরাসরি ভারত বি'রোধি'তা করতে স'মস্যা কোথায়৷ ভোটে জেতাই যদি আসল কথা হয় তাহলেওতো বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রকাশ্যে ভারত বি'রোধি'তাই দেখতে চায়৷ বিএনপি-জামায়াতের ভাইয়েরা আপনারা ভারতের বি'রোধী না বলে কান ধরে ও'ঠবস করলেও ভারতের প্রথম পছন্দ আওয়ামিলীগই থাকবে৷ তাহলে আমরা দাদাগিরি দেখানো ভারতের বি'রোধী, এটা বলতে সমস্যাটা কোথায়?
- ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ফেইসবুক পোস্টে
- অনেকেই দেখলাম ২৪ বড় নাকি ৭১ বড় এটা নিয়ে ফা'ইট শুরু করেছেন৷ আমি হিসেবটা মিলিয়ে দেই৷ ৭১ বড় কারন ওইটা ছিলো বড় যু'দ্ধ৷ ভারত- পাকিস্তানের মতো বড় ২ দেশের ৯ মাসব্যাপী যু'দ্ধ৷ আর ২৪ ছিলো আমাদের নিজস্ব যু'দ্ধ, এটা আমাদের দেশের মানুষ নিজেরা যু'দ্ধ করেছে৷ ৭১ এ এদেশের মানুষের সার্বজনীন অংশগ্রহণ ছিলো না তবে ২৪ এ আওয়ামিলীগ মুক্ত করতে সবাই ঝাঁপিয়ে পড়েছিলো ৷ যে কারনে ছোট হলেও এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট তাই অনেক গর্বের৷
- ২০২৫ সালের ২৬ মার্চ ফেইসবুক পোস্টে
- ৭১ ছিলো ভারত-পাকিস্তান যু'দ্ধ৷ জুলাই আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা৷
- ২০২৫ সালের ১০ জুলাই ফেইসবুক পোস্টে।
- ৭১ এ আমার জন্ম হলেও আমি পাকিস্তানের পক্ষে থাকতাম এখনও ভারত-পাকিস্তান যু'দ্ধ হলে আমি পাকিস্তানের পক্ষেই থাকবো।
- ২০২৫ সালের ৬ সেপ্টেম্বর ফেইসবুক পোস্টে।
ইলিয়াস হোসাইন সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- এইসব জিনিষ নিয়া কথা বলতে পছন্দ করিনা, কিন্তু বলতে হইতেছে। ইলিয়াস লোকটারে আমি সাংবাদিক হিসেবে গন্য করিনা, ও একটা ক্লিক বেইট ক্যারেকটার ছাড়া আর কিছুই না। আর ওর সাথে আমারে মিলাইলে আপনি একটা বেকুব ছাড়া আর কিছুই না। ওর কলমের কোন শক্তি নাই। আছে একটা ইউটিউব চ্যানেল আর ওইটাই তার সম্বল। জীবনেও কোন আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম তো দূর, দেশীয় কোন পত্রিকাতেও সে কাজ করে নাই। এই স্ট্যাটাস দেইখ্যা সে জ্বলে পুঁড়বে, বহু খিস্তি আওড়াবে আমারে নিয়া। কিন্তু এতে আমার গুপ্তকেশটাও বাঁকা হবেনা। এই ধরনের ভিউবাজ, বিপদজনক লোক আমার দেশের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বিজয় নষ্ট করবে, সেটা অন্তত আমি কিছুতেই হতে দিবোনা।হাজার-হাজার মানুষ এসব ফটকামি দেখার জন্যে জীবন দেয় নাই।
- জুলকারনাইন সায়ের খান, ২০২৪ সালের ২৬ নভেম্বর ফেইসবুক পোস্টে[১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইলিয়াস হোসাইন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।