ইশরাক হোসেন
অবয়ব
ইশরাক হোসেন (জন্ম: ৫ এপ্রিল ১৯৮৭) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২০ সালের নির্বাচনের ভিত্তিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে।
উক্তি
[সম্পাদনা]- এই দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমরা বাংলাদেশকে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই, যাতে আগামী দিনে অন্য কোনো রাষ্ট্র আমাদের দিকে চোখ না রাঙাতে পারে।
- ২০২৫ সালের ৮ ডিসেম্বর ফেইসবুক পোস্টে।
- ধনী, গরীব, হিন্দু, মুসলমান নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ, আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে বসবাস করতে পারবে, আমরা সেই প্রতিজ্ঞা করছি।
- নিজ নির্বাচনী এলাকায় এক উঠান বৈঠকে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর ফেইসবুক পোস্টে।
- আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো, ভালো কাজ করে জনগনের সেবা করে যাওয়া।
- ২০২৫ সালের ১১ ডিসেম্বর ফেইসবুক পোস্টে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইশরাক হোসেন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।