ইসলামভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস
অবয়ব
ইসলামভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হলো একটি আন্তর্জাতিক উদযাপন যা জাতিসংঘ কর্তৃক ২০২২ সালে মনোনীত হয়। যা প্রতি বছর ১৫ মার্চ বিশ্বব্যাপী ১৪০টি দেশে উদযাপন করা হয়। এই দিবসটি পালনের উদ্দেশ্য হলো ইসলাম বিদ্বেষীদের কাছে ইসলামের প্রকৃত পরিচয় তুলে ধরা। ১৫ মার্চ তারিখটিকে, ক্রাইস্টচার্চ মসজিদের গোলাগুলির বার্ষিকী হিসেবে বেছে নেওয়া হয়েছিল, যাতে ৫১ জন নিহত হয়।
উক্তি
[সম্পাদনা]- আমরা দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে মুসলিম বিরোধী কার্যক্রম উদ্বেগজনক হারে বেড়েছে। এই বৈষম্যমূলক নীতির কারণে ব্যক্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোয় সহিংসতা ছড়িয়ে পড়েছে। এসময় সকলকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান। অনলাইন প্ল্যাটফর্মগুলোকেও অবশ্যই বিদ্বেষমুলক বক্তব্য এবং হয়রানি রোধ করতে হবে।
- অ্যান্তোনিও গুতেরেস ১৫ মার্চ ২০২৫ ইসলামোফোবিয়া বিরোধী দিবস উপলক্ষ্যে নিজস্ব এক্স হ্যান্ডেলে দেয়া এক ভিডিও বার্তায় এ উদ্বেগ প্রকাশ।[১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইসলামভীতির বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।