ইস্হাক
অবয়ব
ইস্হাক বা আইজ্যাক (হিব্রু ভাষায়: יִצְחָק, Yiṣḥāq; গ্রিক: Ἰσαάκ, Isaák; আরবি: إسحٰق, প্রতিবর্ণীকৃত: Isḥāq; আমহারীয়: ይስሐቅ) হলেন ইস্রায়েলীয়দের তিন পিতৃকুলপিতার অন্যতম এবং ইহুদিধর্ম, খ্রিস্টধর্ম ও ইসলামের মতো ইব্রাহিমীয় ধর্মসমূহের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভাববাদী ও নবী। তিনি ছিলেন অব্রাহাম ও সারার পুত্র, যাকোবের পিতা এবং ইস্রায়েলের দ্বাদশ বংশের পিতামহ। আদিপুস্তকের বর্ণনা মতে, যখন অব্রাহামের বয়স একশো ও সারার বয়স নব্বইয়ের অধিক তখন ইস্হাকের জন্ম হয়।
উক্তি
[সম্পাদনা]- আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম।আমি তাঁদেরকে নেতা করলাম। তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন। আমি তাঁদের প্রতি ওহী নাযিল করলাম সৎকর্ম করার, নামায কায়েম করার এবং যাকাত দান করার। তারা আমার এবাদতে ব্যাপৃত ছিল।
- সূরা আল-আম্বিয়া, ৭২ - ৭৩
- আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।
- সূরা আস-ছাফফাত, ১১২
- আমি আমার পূর্বপুরুষ ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবের আদর্শের অনুসরণ করি। আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা আমাদের কাজ নয়। এটা আমাদের প্রতি ও মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোকই শোকর করে না।
- আলী কুরআন,১২:৩৮
ইস্হাক সম্পর্কে উক্তি
[সম্পাদনা]- তোমরা কি সে সময় উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল, ‘আমার পরে তোমরা কার উপাসনা করবে’? পুত্রগণ উত্তর দিয়েছিল, ‘আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের উপাস্যের উপাসনা করব, যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পিত।
- আলী কুরআন,২:১৩৩
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় ইস্হাক সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।