উইকিউক্তি:উক্তি প্রতিযোগিতা ২০২৫
| প্রতিযোগিতার ফলাফল প্রকশিত হয়েছে। এখানে দেখুন। |
সময়ক্রম: ৭ এপ্রিল ২০২৫ ― ৭ মে ২০২৫
বাংলা উইকিউক্তিতে বর্তমানে ২,১৯৫টি উক্তির পাতা রয়েছে, আরও উক্তির পাতা যোগ করে বাংলা উইকিউক্তির মান বৃদ্ধি করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার পদ্ধতি সহজ:
- আপনার পছন্দমতো (নাটক, চলচ্চিত্র, গান, বই, গল্প, কবিতা, উপন্যাস ব্যতীত) অথবা এখানের নিবন্ধ তালিকা থেকে এক বা একাধিক পাতা তৈরি করুন (নতুনরা টিউটোরিয়াল দেখে নিন)
- সেগুলি এখানে জমা দিন। কোনও সাহায্য লাগলে এখানে জানান।
- নিয়মাবলি
- নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র ব্যতীত উল্লেখযোগ্য যেকোনও কিছু নিয়ে উক্তির পাতা তৈরি করা যাবে। (এই প্রতিযোগিতার বিষয়বস্তু নির্ধারিত নয়; নাটক, গান, কবিতা, উপন্যাস, চলচ্চিত্র ব্যতীত যেকোনো বিষয় নিয়ে ভুক্তি যোগ করতে পারেন। আপনি নিজ থেকে বিষয় নির্ধারণ করতে না পারলে, এখানের নিবন্ধের তালিকা থেকে কোনও ভুক্তি তৈরি করতে পারেন।)
- বাঙালি ব্যক্তি হলে আপনি তার উক্তি কপি করে তুলে দিতে পারেন (তবে এতটা বেশি করবেন না যা কপিরাইট লঙ্ঘনের পর্যায়ে চলে যায়)।
- বিদেশি ব্যক্তি হলে উক্তি অনুবাদ করে যোগ করতে হবে।
- উক্তিতে উক্তিটি কোথা থেকে পেয়েছেন সেই উৎস প্রদান করতে হবে (উদাহরণ হিসেবে আবুল হোসেন, নোম চম্স্কি পাতায় কীভাবে উক্তি ও উক্তির উৎস দেওয়া হয়েছে তা দেখুন)।
- প্রতিটি নতুন সৃষ্ট পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ থাকতে হবে ও কমপক্ষে ৩ বা ততোধিক উক্তি থাকতে হবে।
- বিশ্বের যেকোনও স্থান থেকে অংশ নেওয়া যাবে, অংশ নিতে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করুন (আপনার অ্যাকাউন্ট না থাকলে এখানে ক্লিক করে একটি তৈরি করে নিন)।
- পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের তৈরি পাতা নিজে পর্যালোচনা করতে পারবেন না।
- পর্যালোচনা এই নীতিমালা অনুসারে করা হবে এবং কোনও দ্বন্দ্ব নিরসনে আয়োজকের সিদ্ধান্ত চূড়ান্ত।
- পুরস্কার
যোগকৃত মোট শব্দ সংখ্যার ভিত্তিতে পুরস্কারের ক্রম নির্ধারণ করা হবে (উদাহরণ: "ক" ব্যক্তি ৫০০ শব্দের ২টি নিবন্ধ জমা দিয়েছেন, ঐ দুই নিবন্ধে মোট ১০০০ শব্দ রয়েছে (৫০০ + ৫০০ = ১০০০ শব্দ)। "খ" ব্যক্তি ২০০ শব্দের ৪টি নিবন্ধ জমা দিয়েছেন, ঐ চারটি নিবন্ধে মোট ৮০০ শব্দ রয়েছে (২০০ + ২০০ + ২০০ + ২০০ = ৮০০ শব্দ)। তাহলে "ক" ব্যক্তি প্রথম হবেন, "খ" ব্যক্তি দ্বিতীয় হবেন (এভাবে ১০ম পর্যন্ত)।
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে কে কতটি পাতা সৃষ্টি করেছে তা এখানে দেখুন ও একে অপরকে ছাড়িয়ে যেতে প্রতিযোগিতা করুন।
- ১ম পুরস্কার : ৬০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার।
- ২য় পুরস্কার : ৪০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার।
- ৩য় পুরস্কার : ৩০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার।
- ৪র্থ পুরস্কার : ২৫০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার।
- ৫ম পুরস্কার : ২০০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার।
- ৬ষ্ঠ–১০ম পুরস্কার : ৫০০ টাকা সমমূল্যের গিফট ভাউচার।
- শীর্ষ ১০ জনকে মুদ্রিত সনদপত্র এবং ন্যূনতম ১টি পাতা গৃহীত হলে অনলাইন সনদ দেওয়া হবে।
- উপরে বাংলাদেশী টাকার হিসাব অনুসারে দেওয়া হয়েছে। আপনি ভারতীয় হলে তা আপনার স্থানীয় মুদ্রা অনুযায়ী সামঞ্জস্য করে দেওয়া হবে।
- অংশগ্রহণ
নিচের বোতামে ক্লিক করে প্রতিযোগিতায় আপনার নাম যোগ করুন (লক্ষ্য করুন, নাম যোগ করা মানে এই নয় যে আপনি নিশ্চিত পুরস্কার পাবেন। পুরস্কার পেতে আপনাকে অবশ্যই আপনার পছন্দমতো অথবা এখানের নিবন্ধের তালিকা থেকে একাধিক ভুক্তি তৈরি করতে হবে ও জমা দিতে হবে)।
- জমাদান
- যোগাযোগ
- ইন্টারনেট সহায়তা
প্রতিযোগিতায় অংশ নিতে আপনার যদি ইন্টারনেট সহায়তার প্রয়োজন হয়, দয়া করে এই গুগল ফর্মটি পূরণ করুন। কিছু কথা:
- আবেদনের পূর্বে অন্তত ২টি ভুক্তি জমা দিতে হবে।
- কাকে ইন্টারনেট সহায়তা দেওয়া হচ্ছে, তা প্রকাশ করা হবে না। সুতরাং আবেদন করতে সংকোচবোধ করবেন না।
- ইন্টারনেট সহায়তা দেওয়ার ব্যাপারে আয়োজকদলের সিদ্ধান্তই চুড়ান্ত।
- পর্যালোচক