উইকিউক্তি:টুলবক্স
| রক্ষণাবেক্ষণ টুলবক্স | |
|---|---|
| টুলবক্সের স্ক্রিনশট | |
| বাংলা উইকিউক্তির ব্যবহারকারী ও প্রশাসকদের জন্য একটি সমন্বিত রক্ষণাবেক্ষণ টুলবক্স। | |
| বর্তমান সংস্করণ | ২.০ |
| প্রণেতা | খাত্তাব হাসান |
| অবস্থা | সক্রিয় |
| ধরন | ব্যবহারকারী স্ক্রিপ্ট |
| সর্বশেষ হালনাগাদ | ৯ এপ্রিল ২০২৬ |
| উৎস কোড | |
| সংক্ষিপ্তসমূহ | |
টুলবক্স হলো বাংলা উইকিউক্তির নিয়মিত অবদানকারী এবং প্রশাসকদের জন্য তৈরি করা একটি অত্যাধুনিক, দ্রুত এবং স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ টুলকিট। সাধারণত উইকিতে কোনো পাতা অপসারণ, ব্যবহারকারীকে সতর্ক করা বা পাতার বিষয়ে আলোচনা শুরু করতে বেশ কয়েকটি ধাপে ম্যানুয়ালি কাজ করতে হয়। এই টুলবক্সটির মূল লক্ষ্য হলো এই একঘেয়ে এবং সময়সাপেক্ষ কাজগুলোকে এক ক্লিকে নামিয়ে আনা।
এর মাধ্যমে খুব সহজেই দ্রুত অপসারণের ট্যাগ লাগানো, অপসারণ প্রস্তাবনা তৈরি করা, ব্যবহারকারীকে সতর্ক করা বা স্বাগত জানানো এবং প্রশাসকদের বিভিন্ন গুচ্ছ কাজ (Batch Operations) স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। এটিকে টুইংকলের একটি হালকা সংস্করণের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।
কীভাবে যুক্ত করবেন
[সম্পাদনা]টুলটি ব্যবহার করতে আপনার common.js পাতায় নিচের কোডটি যুক্ত করুন:
//BNWQ Tools
mw.loader.load('//bn.wikiquote.org/w/index.php?title=ব্যবহারকারী:খাত্তাব_হাসান/bnwq-tools.js&action=raw&ctype=text/javascript');
যুক্ত করার পর আপনার ব্রাউজারের ক্যাশে পরিষ্কার (Bypass cache) করে নিন। এরপর উইকিউক্তির যেকোনো পাতায় গেলে হাতুড়ির আইকনসহ টুলবক্স মেনু দেখতে পাবেন।
প্রযুক্তিগত বিবরণ ও বৈশিষ্ট্য
[সম্পাদনা]এই টুলবক্সটি আধুনিক ওয়েব প্রযুক্তি এবং মিডিয়াউইকির স্ট্যান্ডার্ড লাইব্রেরি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:
- ট্যাগ যুক্তকরণ: টুলবক্সের ট্যাগ যুক্ত করার জন্য সংস্করণ ২.০ থেকে একটি বিকল্প যুক্ত করা হয়েছে।
- স্মার্ট ডায়ালগ বক্স (Draggable & Resizable): টুলবক্সের যেকোনো পপআপ বা ডায়ালগ বক্স মাউস দিয়ে টেনে পর্দার যেকোনো স্থানে সরানো যায় এবং নিজের সুবিধামতো ছোট-বড় (Resize) করা যায়, যাতে পেজের পেছনের তথ্য দেখতে কোনো অসুবিধা না হয়।
- কনফ্লিক্ট অ্যালার্ট (Conflict Warning): কোনো পাতায় যদি আগে থেকেই অপসারণ বা সুরক্ষার ট্যাগ যুক্ত থাকে, তবে টুলবক্স স্বয়ংক্রিয়ভাবে সেটি শনাক্ত করে সতর্কবার্তা প্রদর্শন করে, যাতে একই ট্যাগ বারবার যুক্ত হয়ে কোনো ত্রুটি বা কনফ্লিক্ট তৈরি না হয়।
- লাইভ লিংক প্রিভিউ: গুচ্ছ কাজের ক্ষেত্রে টেক্সটবক্সে পাতার নাম টাইপ করলে রিয়েল-টাইমে নিচে সেই পাতাগুলোর সংযোগ তৈরি হয়। সুরক্ষার ক্ষেত্রে এটি সরাসরি পাতাগুলোর ইতিহাসের সংযোগ তৈরি করে, যাতে এক ক্লিকেই ধ্বংসপ্রবণতা যাচাই করা যায়।
- স্বয়ংক্রিয় ডেটা ফেচিং: বিষয়শ্রেণী থেকে গুচ্ছ কাজের ক্ষেত্রে যদি কেবল একটি পাতা নির্বাচন করা হয়, তবে টুলবক্সটি স্বয়ংক্রিয়ভাবে সেই পাতার টেমপ্লেট থেকে কারণ ও মেয়াদ পড়ে এনে ফর্ম পূরণ করে দেয়। একাধিক পাতা নির্বাচন করলে কনফ্লিক্ট এড়াতে ফর্মটি নিজে থেকেই ফাঁকা হয়ে যায়।
- মিডিয়াউইকি অ্যাকশন এপিআই (mw.Api): ব্রাউজার রিলোড না করেই ব্যাকগ্রাউন্ডে ডেটা আনা, সম্পাদনা করা এবং পাতা অপসারণ করার কাজ করে।
- অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট (async/await): এপিআই কলগুলো ব্রাউজারকে আটকে না দিয়ে সাবলীলভাবে কাজ সম্পন্ন করে।
কনফিগারেশন ও বার্তা পরিবর্তন
[সম্পাদনা]স্ক্রিপ্টটির একটি বিশেষ দিক হলো, এর সমস্ত বার্তা, কারণ এবং টেমপ্লেট মূল কোড থেকে সম্পূর্ণ আলাদা করে একটি কনফিগারেশন ফাইলে রাখা হয়েছে। এর ফলে মূল জাভাস্ক্রিপ্ট কোডে হাত না দিয়েই বার্তাগুলো পরিবর্তন করা সম্ভব।
কনফিগারেশন ফাইলটির অবস্থান: ব্যবহারকারী:খাত্তাব_হাসান/bnwq-tools-msg.js
এই পাতার সাহায্যে নিচের বিষয়গুলো সহজেই পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে:
- দ্রুত অপসারণের ড্রপডাউন মেনুতে থাকা বিচারধারাসমূহ।
- ব্যবহারকারীকে পাঠানো স্বয়ংক্রিয় বিজ্ঞপ্তিগুলোর সম্পূর্ণ বয়ান।
- সতর্কবার্তার তালিকা এবং সেগুলোর পূর্বনির্ধারিত পাঠ্য।
ব্যবহার
[সম্পাদনা]টুলবক্সটি ব্যবহারকারীর অধিকার (সাধারণ ব্যবহারকারী নাকি প্রশাসক) এবং পাতার ধরন (আলাপ পাতা, মূল নামস্থান নাকি অন্য কোনো নামস্থান) শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে শুধুমাত্র প্রয়োজনীয় অপশনগুলো প্রদর্শন করে।
টুলবক্স খুলতে পৃষ্ঠায় প্রদর্শিত টুলবক্স বাটনে ক্লিক করে অথবা কম্পিউটারে ALT + X বাটনে চাপুন।
সাধারণ ব্যবহারকারীদের জন্য
[সম্পাদনা]- দ্রুত অপসারণ: যেকোনো সাধারণ পাতায় এই অপশনটি ব্যবহার করে দ্রুত অপসারণের ট্যাগ যুক্ত করা যায়।
- স্বয়ংক্রিয় বিজ্ঞপ্তি: আপনি ট্যাগ যুক্ত করার সাথে সাথেই টুলটি পেজের ইতিহাস ঘেঁটে এর মূল রচয়িতাকে খুঁজে বের করে এবং তার আলাপ পাতায় অপসারণের কারণসহ একটি সতর্কতা বার্তা পাঠিয়ে দেয়।
- নিজস্ব বিচারধারা: পূর্বনির্ধারিত কারণের পাশাপাশি নিজস্ব বিচারধারা লিখে দেওয়ার সুযোগ রয়েছে।
- অপসারণ/সুরক্ষা প্রস্তাবনা: কোনো পাতা সরাসরি মুছে ফেলার বা সুরক্ষিত করার বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নিতে এই অপশনটি কাজ করে। এটি একই সাথে মূল পাতায় টেমপ্লেট (যেমন: {{সুপ্রপা}}) যুক্ত করে এবং আলোচনাসভায় স্বয়ংক্রিয়ভাবে আলোচনার সূত্রপাত করে।
- স্বাগত ও সতর্কবার্তা: ব্যবহারকারীর আলাপ পাতায় গিয়ে এক ক্লিকেই নতুন ব্যবহারকারীকে স্বাগত বার্তা বা পরীক্ষামূলক সম্পাদনা/ধ্বংসপ্রবণতার জন্য আগে থেকে তৈরি করা সতর্কবার্তা পাঠানো যায়। বার্তা পাঠানোর আগে লাইভ প্রিভিউ দেখারও সুযোগ রয়েছে।
অপসারণ প্রস্তাবনা কার্যক্রম
[সম্পাদনা]উইকিউক্তি:অপসারণের_প্রস্তাবনা পাতায় থাকা ম্যানুয়াল কাজগুলো সহজ করতে প্রতিটি আলোচনার শিরোনামের নিচে স্বয়ংক্রিয়ভাবে কিছু বোতাম যুক্ত হয়:
- ভোট দিন: এই বোতামে ক্লিক করে খুব সহজেই সমর্থন, বিরোধিতা বা মন্তব্য করা যায়। টুলটি উইকিপাঠ্য পার্স করে সঠিক শিরোনামের নিচে আপনার মন্তব্য, টেমপ্লেট ও স্বাক্ষর ঠিকভাবে বসিয়ে দেবে।
- সিদ্ধান্ত (শুধুমাত্র প্রশাসকদের জন্য): আলোচনা বন্ধ করার জন্য প্রশাসকরা এই বোতামটি দেখতে পাবেন। এটি স্বয়ংক্রিয়ভাবে আলোচনার মাথায় ও শেষে আর্কাইভ টেমপ্লেট বসিয়ে দেবে এবং সিদ্ধান্ত অনুযায়ী পাতা অপসারণ বা টেমপ্লেট সরানোর কাজ করবে।
প্রশাসকদের জন্য বিশেষ সরঞ্জাম
[সম্পাদনা]- প্রশাসক: দ্রুত অপসারণ করুন: কোনো পাতা "দ্রুত অপসারণের যোগ্য" বিষয়শ্রেণীতে থাকলে অথবা দ্রুত অপসারণের ট্যাগ ({{অপ}}) থাকলে, প্রশাসকরা পাতার একদম শুরুতেই একটি অপসারণ বোতাম দেখতে পাবেন। এটিতে ক্লিক করলে টুলটি উইকিপাঠ্য থেকে ট্যাগ বিশ্লেষণ করে অপসারণের মূল কারণটি স্বয়ংক্রিয়ভাবে বক্সে তুলে আনবে।
- গুচ্ছ কাজ (Batch Operations): ধ্বংসপ্রবণতার সময় একসাথে অনেকগুলো পাতা মুছে ফেলতে বা সুরক্ষিত করতে এটি ব্যবহৃত হয়।
- আপনি চাইলে বিষয়শ্রেণী থেকে চেক-বক্সের মাধ্যমে পাতা নির্বাচন করে অথবা নিজ থেকে টেক্সটবক্সে পাতার নাম লিখে লুপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এক ক্লিকে পাতাগুলো অপসারণ বা সুরক্ষিত করতে পারবেন।
মতামত, বাগ রিপোর্ট ও উন্নয়ন
[সম্পাদনা]এই টুলবক্সটি বাংলা উইকিউক্তির সকল অবদানকারীর কাজ সহজ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করতে গিয়ে কোনো কারিগরি সমস্যার সম্মুখীন হলে, নতুন কোনো বৈশিষ্ট্যের প্রস্তাব থাকলে বা স্ক্রিপ্টটির উন্নয়নে অবদান রাখতে চাইলে অনুগ্রহ করে আলোচনা পাতায় বার্তা দিন।