বিষয়বস্তুতে চলুন

ওসমান হাদি

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
২০২৫ সালে ঢাকা-৮ আসনে ওসমান হাদী তার নির্বাচনী প্রচারণায়।

শরিফ ওসমান হাদি (যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত) হলেন একজন বাংলাদেশি রাজনৈতিক সাংস্কৃতিক কর্মী, বক্তা এবং লেখক যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। ২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তাঁর মৃত্যু বাংলাদেশে ব্যাপক সারা ফেলে।

উক্তি

[সম্পাদনা]
  • আওয়ামী লীগের স্বভাব হলো যেই তারে ভালোবাসে, তারেই সে মেরে ফেলে, জিয়াউর রহমান শেখ হাসিনাকে ফিরে আসতে দিয়েছিলেন, যে আচ্ছা আসুক, রাজনীতি করুক, তার ১৩ দিনের মাথায় তিনি শহীদ হলেন, আমাদেরও একই অবস্থা, সুতরাং এটা একটা বিষ, এই বিষের সাথে আমরা কীভাবে লড়াই করবো তা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে, সুতরাং আপনাদের বলছি, আপনারা বিএনপিকে শতভাগ কর্নার করে দিয়েন না, বিএনপি এই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের একটা বড় শক্তি। এই শক্তিকে এত বেশি কর্নার্ড করা যাবে না, যাতে তারা আওয়ামী লীগের হাত ধইরা ফেলে। তারা যদি আওয়ামী লীগের হাত ধরে ফেলে, তাহলে লড়াইটা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে। বরং বিএনপি'র প্রতি আমাদের চ্যালেঞ্জ হল, যেই বিএনপি বাকশালী সংবিধানের প্রতি প্রেম দেখাবে, তারে শহীদ জিয়ার ছবিটা সামনে আইনা বলতে হবে, যে এই বাকশালী সংবিধান তো জিয়াউর রহমানই ছুইড়া মারছিল! বেগম জিয়া বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, ওমা! এখন বেগম জিয়ার চেয়েও নতুন বিএনপি আসছে! বেশি প্রেমের বিএনপি।
  • [১]
  • আমি যদি বলি আপনি সেইটা নিতে পারবেন না।
    • একুশে টেলিভিশনে আব্দুন নূর তুষারকে, ১৫ অক্টোবর ২০২৫ [২]
  • শাউয়া মাউয়া ছিড়্ড়া ফালাইতে হোইবো খান-কির পোলাগো!
    • ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP) এর কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার পর শরীফ ওসমান হাদি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।[৩][৪]
  • গালাগালি অনেকবার করি করবো না, তওবা করি, ছাইড়া দিতে চাই, নিজেরও ছেলে হইছে, এখন একটা বয়স আসছে, গালাগালির একটা পর্যায় আছে, কিন্তু গাইল তো না দিলেও এখন গুনাহ হয় এমন পর্যায় আসছে...
    • ২৫ জুলাই ২০২৫ [৫]
  • শাহবাগ যারে কোলে তুলে, কয়দিন পর তার পাইলস (অর্শ্বরোগ) হয়।
    • ৬ আগস্ট ২০২৫, ফেসবুক পোস্টে [৬][৭]
  • বিএনপির প্রতি আমাদের একটা দাবি ছাত্র জনতার পক্ষ থেকে। ভারতের উপর আপনারা ভরসা কইরেন না; আপনারা ডুববেন, ডুববেন, ডুববেন!!!
  • [৮]
  • মৃত্যুর ফয়সালা জমীনে না, আসমানে হয়ে থাকে!
  • জান দিবো, তবু জুলাই দিবো না।
  • এইসব শুশীলদের শাউয়া ছিড়ে কাউয়াকে খাওয়ায় দিতে হবে!!!
  • আমি জিতলে আপনাদের লাভ। সুতরাং আমার নির্বাচনী সকল খরচ আপনাদেরকেই বহন করতে হবে। আমি এখানে নিজের পকেট থেকে এক টাকাও খরচ করব না এবং আপনাদের টাকা থেকে এক টাকা নিজের ব্যক্তিগত খরচেও ব্যবহার করব না। নির্বাচনী কাজবাজ চালানোর জন্য ঠিক ২৫ লক্ষ টাকা দরকার। ব্যাংক একাউন্ট, বিকাশ, নগদ, রকেট নাম্বারও উন্মুক্ত করে দিয়েছি। এই ২৫ লক্ষের পুরোটাই আপনারা দিতে হবে। চলতি ডিসেম্বর মাসের প্রথম ১০ দিনে মানুষ আমাকে বিভিন্নভাবে ও উপায়ে টাকা-পয়সা পাঠিয়েছেন। যার পরিমাণ ৬ লাখ ২৪ হাজার ৮৮০ টাকা। এ নিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করার পর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত গণমানুষের কাছ থেকে মোট পেয়েছি ২১ লাখ ৬৫ হাজার ২৯২ টাকা।
    • ১১ ডিসেম্বর ২০২৫, ফেসবুক ভিডিও বার্তায়, এরপরদিন ১২ ডিসেম্বর তাকে গুলি করা হয় [৯][১০]
  • আমরা গালি দেই না তা না, আমরা তো গালি দেই। এখন আমরা কারে গালি দেই, সেটা হচ্ছে ফ্যাক্ট। এখন ধরেন, আপনি এখান থেকে বাসায় চলে যাচ্ছেন তো আপনার সামনে বসে দেখলেন কি, আপনার সামনে বসে এক ভদ্রমহিলাকে ছুরি ঠেকিয়ে কোন ছিনতাইকারী তার সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে, অথবা সেটা রক্ষা করতে গিয়ে তার কোলের শিশু পড়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছে, তখন আপনার ন্যূনতম যদি সাহস ও শক্তি থাকে, আপনি ঝুকি নিয়েও তো তাকে তাড়া করবেন। এখন তাড়া করবার সময় আপনি কি তাকে তৎসম শব্দবহুল ভাষায় ওহে বৎস, দাড়াও, এরকম বলবেন, নাকি আপনি তাকে গালিই দিবেন? ফ্যাক্ট হলো গালি সোসাইটিতে ছিলো আছে থাকবে। কিন্তু যে গালিটা একজন গণহত্যাকারীকে দেওয়া যায়, যে হেলিকপ্টার থেকে গুলি করে ৬ বছরের শিশুর কলিজা ফেড়ে ফেলে, তখন যে গালি, এই গালিটাতো নট নেসেসারিলি নিশ্চয়ই আপনি অন্য কাওকে দিবেন না।
    • ২৩ অক্টোবর ২০২৫ [১১]
  • সমর্থকদের পাঠানো অনুদানের ২১ দিনের হিসাব : গত ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তার নির্বাচনী ক্যাম্পেইনে— ব্যাংক অ্যাকাউন্টে ১৩ লাখ ৩১ হাজার ৫৫৭ টাকা; বিকাশে ১ লাখ ৯৮ হাজার ৯৮৯ টাকা; নগদে ৬ হাজার ২৮ টাকা; রকেটে ৩ হাজার ৮৩৮ টাকা। সব মিলিয়ে মোট ১৫ লাখ ৪০ হাজার ৪১২ টাকা জমা পড়েছে। নির্বাচন শেষে ডোনারদের গোপনীয়তা বজায় রেখে ব্যাংক স্টেটমেন্টসহ পূর্ণ হিসাব প্রকাশ করা হবে।
  • ...এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
    • ২৬ আগস্ট ২০২৫, আরজে কিবরিয়া শোতে [১৪]
  • আওয়ামী লীগের, খুনী লীগের, জঙ্গী লীগের, জন্মও ভারতে তাদের মৃত্যুও ভারতে হবে। এইযে আমাদের মুখের ভাষা খারাপ হইছে, জুলাইয়ের রক্ত দেইখা, এমন কোন জঘন্য ভাষা নাই, সে শেখ হাসিনার ব্যাপারে প্রয়োগ করে নাই। কারণ গণহত্যাকারীর বিপরীতে মাজলুমের গালি হইলো তার মহাকাব্য। এখন আবার কিছু বুদ্ধিজীবী দাড়াইছে তোমরা গালি দাও, দিবি কি তাইলে চুমা? হাসিনারে আইনা দে তাইলে, চুমা দেই।..বদমাইশ কোথাকার.. এখন তারে পোলাপান যেসব চুদলিং পং ফং বলে, নারায়ে তাকবীর বলে গালি দেওয়ার কথা, কিন্তু সে দিতেছে না, এত ভালো তো সে এই বয়সে হওয়ার কথা না..
  • আমি যদি বলি আপনি সেইটা নিতে পারবেন না।
    • একুশে টেলিভিশনে আব্দুন নূর তুষারকে, ১৫ অক্টোবর ২০২৫ [১৮]
  • আপনি আপনার শত্রুই চিনলেন না, তাহলে যুদ্ধের ময়দানে ক্যামনে আপনি শত্রুর সাথে লড়াই করবেন? একলক্ষ এরকম মানুষের চেয়ে, ১০০টা লোক, স্কিলড, অনেক ভালো। আছে এরকম লোক আমাদের এখানে? যে আলজাজিরা বা সিএনএন এর জন্য আরবি বা ইংরেজিতে ৩ মিনিটের একটা স্পিচ দিতে পারবে?
    • দ্য মুসলিম মাইন্ডের আলোচনা অনুষ্ঠানে [১৯]
  • এখানকার মানুষ ধর্মকে ভালোবাসে, ধর্মীয় ভ্যালুজকে মুল্যায়ন করে।
    • গ্লোবাল টিভির সাক্ষাৎকারে [২০]
  • আপনি দেশে আসেন, আপিল করেন, আমরা শত্রুর সাথেও ইনসাফ করতে চাই। বাংলাদেশে এর আগেও বহু রাজনৈতিক দলের উপর নির্যাতন হয়েছে, কেউ আপনার (শেখ হাসিনা) মত দেশ ছেড়ে ভারতে পালায় নাই। [২১]
  • জাকির নায়েককে এদেশের মানুষ চায়, দাওয়াত দেয়, তাকে নাকি ভারতের হাতে তুলে দিতে হবে; (শেখ হাসিনা) ১৫ বছর গুম খুন করে ভারতে গিয়া ঘুমায়, তাকে ফেরত দেয় না, অথচ জাকির নায়েককে আসলে তাদের হাতে তুলে দিতে বলে, কত লজ্জা, কত থার্ড ক্লাস একটা রাষ্ট্র!
  • ১৮ নভেম্বর ২০২৫ [২২][২৩]
  • নিজে দিল্লী, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এদিকে মার খাওয়াইতেসে গরীব মানুষগুলারে, সাহস থাকলে প্রতিরোধ গড়ে তুলুক। গত পনেরো বছর বিএনপি জামাত তো প্রতিরোধ গড়ে তুলেছে, তারা তো দেশ ছাইড়া পালায় নাই।
    • ২৮ নভেম্বর ২০২৫ [২৪]
  • বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে বিএনপির বিদায় ঘটে যাবে। এখন পর্যন্ত বিএনপি যতটুকু টিকে আছে তা বেগম জিয়ার নামে। কিন্তু বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে তা নাই হয়ে যাবে। কিন্তু সেইটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না।
    • ৩০ নভেম্বর ২০২৫ [২৫]
  • আপনাদের স্টেজে উঠায় দিয়া পেছন দিয়া পালায় যাবো এমন ছেলে হাদি না, মিছিল হইলে সবার আগে থাকবো, গুলি হইলে প্রথম বুলেটটা যাতে আমার বুকে লাগে।
  • আমি শাপলার সন্তান, কেননা সেখানে আমি ছিলাম।
  • সজীব ওয়াজেদ জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক, সে দেখুক, সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কী রক্তক্ষরণ হয়। এই যে এ মিছিল কারওয়ান বাজারে গিয়ে বলে জয় যাত্রাবাড়ীতে গিয়ে বলে বাংলা। সজীব ওয়াজেদ জয়, এটার, এটার নাম বলাও ঠিক না, এটার নাম হল অটিস্টিক জয়।
    • ২৭ নভেম্বর ২০২৫ [২৬]
  • প্রথম আলো নিজেই একটা প্যারালাল রাষ্ট্র। পারলে প্রথম আলোর মত আরও ১০টা বিকল্প পত্রিকা তৈরি করেন।
  • পোঁদেরালো জুলাইরে 'আন্দোলন' বলে। 'গণঅভ্যুত্থান' কইলে দিল্লি সব ধোনেশন বন্ধ কইরা দিবে।
    • ১৫ জুলাই ২০২৫, ফেসবুক পোস্টে
  • চঞ্চল চৌধুরীর অভিনয় প্রতিভা নিয়ে আমার কোন সে নেই, তিনি ও তার মত শিল্পীরা সবসময় বলেন, আমরা রাজনীতি বুঝি না; কিন্তু তার মত শিল্পীরা এ্যাপোলিটিকাল ব্যানারে এসে ফ্যাসিস্ট শক্তিকে দিনের পর দিন পলিটিকালি ডিফেন্ড ও সাপোর্ট করে গিয়েছেন, খালেদা জিয়ার বালুর ট্রাকের সামনে তিনি দ্রোহের মিছিল করেন, কিন্তু হাসিনার তিন তিনটা বিরোধী দল ছাড়া প্রহসনের নির্বাচন তিনি চোখে দেখতে পান না।
  • একজন ফ্যাসিস্টকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে ফেনা তুলে ফেলেন।
    • খালেদ মহিউদ্দিনের উদ্দেশ্যে ভিডিও বার্তায়, ২৬ অক্টোবর ২০২৫ [২৮]
  • ... আমরা আমার বাবাদের কাছ থেকে যে বর্ননা শুনেছি, তা হলো, মুসলিমরা বলেছিলো, (আমাদের) কল্লা (গর্দান) থাকতে ওদের এদিক দিয়া নামাজের সময় ঢাক বাজাইয়া যাইতে দিমু না। হিন্দুরা ই এইচ ব্র্যান্ডিকে ইংরেজিতে বললো, ওরা বলেছে, আমাদের কল্লা ফেলে দিবে। ব্র্যান্ডি তখন গোরখা সেনাদের গুলি করার নির্দেশ দিলেন। সাথে সাথে ১৯ জন মুসলমান শহীদ হলেন। শেরে বাংলা এরপর এখানে এসে ব্রাণ্ডিকে চাকরিচ্যুত করেছিলেন, শহীদ পরিবারদের জমি দিতে চেয়েছিলেন, কুলকাঠি এলাকার নামকরণ শহীদিয়া করে শহীদিয়া নামে একটি স্কুল ও একটি মাদ্রাসা করেছিলেন, যা এখনো আছে...আমার বাবা বলেছিলেন, যেই ইংরেজি না জানার কারণে কুলকাঠিতে ১৯ জন মুসলমান ইংরেজদের কাছে নিজেদের দেয়া বক্তব্যকে হিন্দুদের করা ভুল ব্যাখ্যার কারণে শহীদ হলো, সেই মুসলিমদের জন্য শিক্ষিত হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাহলে সেজন্য আমি তোমাকে এডমিশন পরীক্ষায় অংশ নিতে অনুমতি দিতে রাজি আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর লাইব্রেরীতে আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির ৫০ বছর বইটি পড়তে গিয়ে দেখলাম, সেখানেও এ ঘটনাটি শুরুতে সংক্ষেপে উল্লেখ আছে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববিজ্ঞান বিভাগের আয়োজিত অনুষ্ঠানে, ২০২৫ [২৯][৩০]
  • হে সীমান্তের শকুন, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে,
হে আটলান্টিকের ঈগল, শিগগির খুবলে খাও আমাকে,
হে বৈকাল হ্রদের বাজ, আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করো আমাকে।
আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব;
কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে।
ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অণুচক্রিকা,
সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং,
কী আশ্চর্য, তবুও আমি মরছি না!
ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি!
খোদাকে বললাম, আমি মরতে চাই তিনি বললেন, বেঁচে আছ কে বলল?
সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন।
বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়।
রাজারও মন খারাপ হয় খুব।
কোতোয়ালরা ফরমান জারি করেছে, আমাকে সারাক্ষণই হাসতে হবে!
নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালোমন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে।
নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল্লাগে না!
অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে, মানুষেরও তো মানুষ খাওয়ার সাধ হতে পারে, তাই না?
ভাগ্যিস তা বিদেশি সুপারশপে বিকি হবে না, দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার!
এ দোজখই যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের।
হে ঈগল, চিল ও ভয়ংকর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা,
তোমরা এফ-থার্টি ফাইভের মতো মিগ টুয়েন্টি নাইনের মতো- দল বেঁধে হামলে পড়ো আমার বুকে;
আমার রান, থান, চক্ষু, কলিজা- আজ সব তোমাদের গনিমতের মাল;
দেশি শুয়োর খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছেমতো ছিঁড়ে খাও তোমরা!
দোহাই, শুধু মস্তিষ্কটা খেয়ো না আমার। তা হলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও।
  • আমায় ছিঁড়ে খাও হে শকুন, লাভায় লালশাক পুবের আকাশ, ফেব্রুয়ারি ২০২৪, দুয়ার প্রকাশনী, পৃষ্ঠা ১০, ১১[৩১]
  • আপনি লীগের বিরুদ্ধে বইলাও হয়তো পার পাইবেন। কিন্তু শাহবাগের বিরুদ্ধে বইলা বাঁচতে পারবেন না! পুরো বাংলাদেশের চেয়েও শক্তিধর শাহবাগ রাষ্ট্র!
    • ফেসবুক স্ট্যাটাস
  • আমি মনে করি হিন্দুদেরও একটা রাজনৈতিক দল থাকা দরকার। আমি আপনারর মতকে পছন্দ নাও করতে পারি, কিন্তু আমি আপনার মত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা প্রদান করি, এটাকে আমি মনে করি ইনক্লুসিভ পলিটিক্স।
    • তানভির তারেক পডকাস্টে [৩২]
  • সীমান্ত বাচাতে হলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও, বাংলাদেশ!
    • ২২ জুন ২০২৫, ফেসবুক স্ট্যাটাসে
  • সংসদে দশবার যাওয়ার দরকার নাই, জীবনে ইমপ্যাক্টফুল কাজ ১ বার ২ বার করতে পারলেই হয়। [৩৩]

তাঁর সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • এই আক্রমণ কেবল হাদির উপর নয়, এই আক্রমণ সমগ্র বাংলাদেশের অস্তিত্বের উপর। হাদির মত এসকল স্পষ্টভাষী, সৎ, আপোষহীন ও ব্যক্তিগত স্বার্থের প্রতি সম্পূর্ণ উদাসীন তরুনরা পরাজিত ফ্যাসিস্ট শক্তির আবার ফিরে আসার জন্য সবচেয়ে বড় হুমকি।
  • ...এই সকল শর্ত বিবেচনায় শরীফ উসমান ভাইয়ের ব্যাপারে আশা করবো, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।
  • আজকে শুধু ব্যক্তি হাদি আক্রান্ত হয় নি, জুলাইয়ের যে ঐক্যবদ্ধ শক্তি, তারা আক্রামণের শিকার হয়েছি।
    • আবিদুল ইসলাম খান, ১২ ডিসেম্বর ২০২৫ [৩৫]
  • আমাদের প্রাণের কবি বাংলাদেশে শেষ জীবন কাটিয়েছেন। এত দিন বাংলাদেশে আমরাও (পরিবারের অন্যেরা) ভাল ছিলাম। কিন্তু এখন যা হচ্ছে...। ওই কবরস্থানে সকলকে সমাধিস্থ করা হয় না। কিন্তু ছায়ানট ভাঙচুর করা, রবীন্দ্রনাথের বই পুড়িয়ে দেওয়া বাংলাদেশিদের উগ্রবাদীরা হাদিকে সমাধিস্থ করলেন কবির সমাধির পাশে! এটা হল কেন? নজরুল যেখানে সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন, জাতের নামে বজ্জাতির কথা বলেছেন, তখন তাঁর সমাধির পাশে এমন এক জনকে সমাধিস্থ করা হল সরকারেরই নির্দেশে! পৃথিবীতে ভাল মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ-নজরুলকে কি পরবর্তী প্রজন্ম অস্বীকার করবে? আমাদের আর্জি, নজরুলকে যেন অসম্মান করা না-হয়। তবে এই সরকারের (বাংলাদেশের অন্তর্বতী সরকার) দায়বদ্ধতা নেই। আমরা ভীষণ মনোকষ্টে রয়েছি। আমরা মর্মাহত।
    • সোনালি কাজী, ২০ ডিসেম্বর ২০২৫, আনন্দবাজার [৩৬]
  • আপনারা লোভে পড়বেন না। টাকা আজকে আছে, কালকে নাই। আমার ওসমানকে হত্যা করার জন্য ১০ লক্ষ টাকা দিসে। এ দশ লক্ষ টাকা কি অনেক কিছু?? এ দশলক্ষ টাকা শেষ হতে কতক্ষণ লাগে?! আমি তো ভাবছি, একটা বাংলাদেশও যদি লিখে দেওয়া হয়, তাহলেও তো আমার ওসমান আসবে না। এ ওসমান তৈরি হবে না! এই ওসমানকে যদি আপনারা ধারণ করেন, আপনাদের মেধা ও রাজপথ দুটোই দখলে রাখতে হবে। আপনারা পারবেন না?.. আমার ওসমান বলতো, আমি কিছু ছেলে মেয়ে তৈরি করে রেখে যেতে চাই।...যখন আওয়ামী লীগকে ধরবে, আপনাদের প্রতি অনুরোধ, কেউ ছাড়াতে যাবেন না থানায়। ওসমান কবিতায় বলেছিলো, আমার মাথা খেয়ো না। একজনের হাত না থাকলেও মাথা খাটিয়ে আরেকজনকে দিয়ে কাজ করানো যায়। তারা ওসমানের মাথাই খেয়ে দিয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ওসমানের আদর্শ লালন করেন, এসব চাদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে দাড়ান।
    • ওসমান হাদির বোন, ১৮ ডিসেম্বর ২০২৫ [৩৭][৩৮]
  • হাদির মত ৫০০ ছেলেমেয়ে তৈরি হলে, ১০০০ ছেলেমেয়ে তৈরি হলে গোটা বাংলাদেশ কেন, পূরো পৃথিবী জয় করা সম্ভব।
    • আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ১৮ ডিসেম্বর ২০২৫ [৩৯]
  • হাদিকে হত্যার জন্য শুটার ফয়সালকে মোট ২১৪ কোটি টাকা দেওয়া হয়েছিল।
    • একাত্তর টিভি, ১৮ ডিসেম্বর ২০২৫ [৪০]
  • আমরা আশা করি এবং দোয়াও করি তিনি যেন শাহাদাতের মর্যাদা পান।
    • মনজুরে ইলাহী, ২১ ডিসেম্বর ২০২৫ [৪১]
  • শরীফ হাদি একজন হাফেজে কুরআন। [৪২]
  • হাদির মৃত্যু নিয়ে একদল ফেসবুকে এসে বলতেসে নাশকতা করতেসে, বালের তোরা কি করসোস, এই দেশে হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের মত ভাসানী কালচারাল সেন্টার নাই কেন, জিয়াউর রহমান কালচারাল সেন্টার নাই কেন? তোরা বালের ইন্দিরা গান্দী কালচারাল সেন্টার খুইলা বসছস?
    • মুন্নি চৌধুরী, ১৯ ডিসেম্বর ২০২৫, ফেসবুক পোস্টে [৪৩]
  • শরীফ ওসমান হাদির উপর যে গুলিবর্ষণ করা হয়েছিলো, সেটাও কিন্তু তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটাকে সামনে রেখে রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পায়তারা ছিল।
    • আবিদুল ইসলাম খান, ১৬ ডিসেম্বর ২০২৫ [৪৪][৪৫]
  • হাদির হত্যাকারী শুটার ফয়সালের মোবাইলের আইপি এ্যাড্রেস সময় টিভির হাতে এসেছে। সেটি ট্র্যাক করে দেখা যাচ্ছে, ফয়সালের বর্তমান অবস্থান মহারাষ্ট্রে। ব্যবহার করছে ভারতের রিলায়েন্স সিম।
    • সময় টিভি, ২০ ডিসেম্বর ২০২৫ [৪৬]
  • হাদি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম, যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান নামে পরিচিত।
    • এটিএন সংবাদ, ২১ ডিসেম্বর ২০২৫ [৪৭][৪৮]
  • হাদি এমন একটি সমাজ চেয়েছিলেন, যেখানে জনগণ নিজের টাকা দিয়ে সংসদের নেতা বানাবে, নেতা নিজের টাকা দিয়ে সংসদের নেতা হবে না।
    • সুনো নিউজ, পাকিস্তান, ২১ ডিসেম্বর ২০২৫ [৪৯]
  • হাদিকে আমার কাছে এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ 'গিনিপিগ' ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা ডাক্তাররা তেলাপোকার পেট কাটতেন, আবার সেলাই করে দিতেন-চলত। বাট হাদি হয়তো চলতে পারে নাই।

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]