কনকচাঁপা
অবয়ব
কনকচাঁপা (জন্ম: ১১ সেপ্টেম্বর, ১৯৬৯) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান এখনো কোটি শ্রোতার মুখে মুখে। তিনি রাজনীতির সাথেও যুক্ত রয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ছিলেন।
উক্তি
[সম্পাদনা]- শিল্পী হতে আগ্রহী মানুষটিকে অবশ্যই গান ধারণ করার মতো কণ্ঠ থাকতে হবে। একজন সম্যক জ্ঞানসম্পন্ন গানের ওস্তাদের কাছে গান শিখতে হবে ধৈর্যের সঙ্গে, নিয়ম মেনে। বাংলা ভাষার উচ্চারণ, বানান, প্রক্ষেপণ পরিষ্কার হওয়ার মতো শিক্ষা থাকতে হবে বা সেই শিক্ষা নিতে হবে। ভেবে দেখেন, আমাদের দেশের নামকরা শিল্পীরা কখনোই তাঁর গানে গ্রামের ভাষা টেনে আনেন না। তাল বুঝতে হবে। তালকানা কখনোই গাইতে পারে না।’
- ২২ জুলাই ২০১৮ গানের বিনিময়ে পয়সার জন্য ছুটবেন না: কনকচাঁপা বলেছেন।
- গানকে রাজমুকুট না পরাতে পারেন কিন্তু তাই বলে তাকে স্যান্ডো গেঞ্জি পরাবেন না। গানের উচ্চতায় নিজেকে নিয়ে যান। গানকে নিচে নামাবেন না। ভালো করে নিজে শুনে দেখেন আপনার কণ্ঠে মানুষের মনে প্রশান্তি আনার মতো সুর আছে কি না! সত্যি সত্যিই নিজের কণ্ঠের প্রতি সুবিচার করুন। সে রকম কণ্ঠ না হলে গান গেয়ে মানুষকে জ্বালাবেন না! গান গাইতেই হবে এমন কোনো কথা নেই। ভালো শ্রোতাদেরও অনেক সম্মান আছে।’
- ২২ জুলাই ২০১৮ গানের বিনিময়ে পয়সার জন্য ছুটবেন না: কনকচাঁপা বলেছেন।
- কুমির, কুকুর, হায়েনা, বাঘ-সিংহ কেউ না। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ।
- ১১ এপ্রিল ২০২৬ রাত ৮টার দিকে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক । নিজের ফেসবুক স্ট্যাটাসে বলেছেন। ইত্তেফাক,১২ এপ্রিল ২০২৬
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় কনকচাঁপা সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।