বিষয়বস্তুতে চলুন

কবরী

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

সারাহ বেগম কবরী ১৯ জুলাই ১৯৫০―১৭ এপ্রিল ২০২১) একজন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন। তিনি একটি অভিনয় ও আজীবন সম্মাননাসহ দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ছয়টি বাচসাস পুরস্কার এবং মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেছেন।

উক্তি

[সম্পাদনা]
  • মাঝেমধ্যে আমার কী মনে হয় জানেন, অনেকেই সৎ নন। আপনার আমাকে প্রয়োজন। এর মধ্যে তো ছলচাতুরীর দরকার নেই। মানুষ যখন সততার সঙ্গে সবকিছু করে, জীবন তখন সহজ হয়ে যায়। অনেকের মধ্যে এই সততারই বড় অভাব।
    • "আপনার আত্মস্মৃতি পড়ে, আপনার সঙ্গে কথা বলে মনে হলো, আপনার মধ্যে একজন ভালো বন্ধু, মমতা বা ভালোবাসা পাওয়ার আকুতি রয়ে গেছে। আপনি সেটা কেন পেলেন না? পরিবেশ বা ব্যক্তিজীবনে পরিস্থিতি অনুকূল ছিল না?" এই প্রশ্নের উত্তরে ২০১৯ সালের ৬ মে আলাপনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের এই সাক্ষাৎকারে বলেছেন।

কবরী সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • চলচ্চিত্রে সবসময়ই জুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কবরী ছিলেন আমার কাছে আরো বিশেষ কিছু। তিনি দারুণ একজন অভিনেত্রী। তারমতো অভিনেত্রী খুব বেশি আসেনি গো ইন্ডাস্ট্রিতে। তোমরা তাকে সম্মান দিও। তার জন্য দোয়া করো।
    • নায়করাজ ৭৬তম জন্মদিনের প্রারম্ভে ২২ জানুয়ারি গুলশানে নিজের বাসভবন ‘রাজলক্ষী’তে বসে সাংবাদিকদের সঙ্গে এই আলাপের ছলে বলেছেন।
  • কবরীর দুটি দিক। প্রথমত, তিনি একজন অসাধারণ অভিনেত্রী আর দ্বিতীয়ত, অসাধারণ একজন মানুষ। অভিনেত্রী কবরী সম্পর্কে বলা আমার ধৃষ্টতার মধ্যে পড়ে। তিনি যতটা বড় মাপের অভিনয়শিল্পী, ওটার আশপাশেও আমরা নেই। তাই তাঁর অভিনয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখাব না কোনো দিনই। তবে এটা বলতে দ্বিধা নেই, মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ ছিলেন। স্পষ্টভাষী মানুষ ছিলেন, স্পষ্ট কথা বলতে একপা পেছাতেন না।

বহিঃসংযোগ

[সম্পাদনা]