বিষয়বস্তুতে চলুন

কাজী হায়াৎ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

কাজী হায়াৎ (জন্ম ১৫ ফেব্রুয়ারি ১৯৪৭) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। তিনি ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৭৬-১৯৭৭ মৌসুমে চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭৯ সালে দি ফাদার ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তার বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুঁটিয়ে তোলেন।

উক্তি

[সম্পাদনা]
  • ছবিটি নিয়ে যারা সমালচনা করছেন তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাদের সমালোচনার মূল কারণ ছবিটির নাম ‘জয় বাংলা’ এবং বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে যে চক্রটি আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিল ‘জয় বাংলা’ শব্দটিতে মুক্তিযুদ্ধে তাদের গাত্রদাহ হয়। আজও তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেন না। তারাই আমার চলচ্চিত্রটি নিয়ে বিরূপ মন্তব্য করছেন। কারণ সিনেমাটি মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে। আফসোসের সঙ্গে বলতে হয়, এ দেশে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রেরও শো বন্ধ থেকেছে দর্শক ক্ষরায়।
    • ঢাকা মেইলের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, জয় বাংলা সিনেমার সমালোচকরা এই উদ্দেশে বলেছেন।
  • ছবিটি নির্মাণ করতে গিয়ে অনেকের সঙ্গে রাগারাগি করেছি, দুঃখ দিয়েছি। হয়তো এটাই আমার শেষ ছবি। হয়তো এখানেই সমাপ্তি। হয়তো আর কখনো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অ্যাকশন-কাট বলব না।
    • বীর’ পরিচালনার পর চলচ্চিত্র ছবিটি মুক্তির আগেব রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বলেছেন, ১৩ ফেব্রুয়ারি ২০২০

কাজী হায়াৎ সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • নির্মাতা কাজী হায়াতের কথা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আমার ছবিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াত্ অভিনয় করেছেন। তার অভিনয়সত্তার চেয়েও বড় পরিচালক সত্তা। সেই মানুষটি আমাদের সেটে এসে চমকে গেলেন। বললেন,‘ কীভাবে তুমি এই মরা ইন্ডাস্ট্রিকে আবার সচল করে দিলে!’ এরচেয়ে বড় উত্সাহ আর কী হতে পারে!
    • "কার এপ্রিশিয়েশন আপনাকে খুব অনুপ্রেরণা দিলো?" এই প্রশ্নের উত্তরে এই সাক্ষাৎকারে বলেছেন।১৯ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]