কেলি আর্মস্ট্রং
অবয়ব

কেলি আর্মস্ট্রং (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৬৮) একজন কানাডীয় লেখক, যিনি মূলত ফ্যান্টাসি উপন্যাসের জন্য পরিচিত।
উক্তি
[সম্পাদনা]এ রিপ থ্রু টাইম (২০২২)
[সম্পাদনা]- সকল পৃষ্ঠা নম্বর মিনোটর বুকস প্রকাশিত হার্ডকভার প্রথম সংস্করণ থেকে নেওয়া হয়েছে, আইএসবিএন 978-1-250-82000-6
- এখানে আমি ভুল করছি। মানে, আমার অনেকগুলো ভুলের মধ্যে এটি একটি। আমি এই মানুষগুলোর চেয়ে নিজেকে সেরা ভাবছি। আমি একুশ শতকের মানুষ। আমি তাদের চেয়ে অনেক বেশি আলোকিত – এটা আসলে নিছক বাজে কথা। আমি আধুনিক বিশ্বের সুযোগ-সুবিধাগুলো পাচ্ছি। তবে তার মানে এই নয় যে আমি অনেক বেশি স্মার্ট বা ‘আলোকিত’।
- অধ্যায় ৫ (পৃষ্ঠা ৩০)
- ভাগ্য আমাদের হাতে অপ্রত্যাশিত তাস ধরিয়ে দেয়, আর আমরা সেই তাসগুলো দিয়েই খেলা শিখি।
- অধ্যায় ৮ (পৃষ্ঠা ৫৪)
- মেঘলা আর টিপটিপে বৃষ্টির জন্য স্কটল্যান্ডের নামডাক আছে, তবে এডিনবার্গে আপনি এর সাথে বাতাস একদম ফ্রিতে পাবেন।
- অধ্যায় ১৬ (পৃষ্ঠা ১২৭)
- বিজ্ঞান এবং জনমত খুব কমই একই গতিতে এগোয়।
- অধ্যায় ২৫ (পৃষ্ঠা ১৯৫)
- লেডি ইঙ্গলিসের চিঠিতে যা পড়লাম তাতে মনে হচ্ছে ভিক্টোরীয়রা যৌনতা করছে এবং তা উপভোগও করছে। তারা কেবল এটি নিয়ে কথা বলে না। তাদের এই স্বভাবটা একদম খাঁটি ভিক্টোরিয়ান ধাঁচের।
- অধ্যায় ২৮ (পৃষ্ঠা ২২২)
দ্য পয়জনার্স রিং (২০২৩)
[সম্পাদনা]- সকল পৃষ্ঠা নম্বর মিনোটর বুকস প্রকাশিত হার্ডকভার প্রথম সংস্করণ থেকে নেওয়া হয়েছে, আইএসবিএন 978-1-250-82003-7
- অনেক আইনের মতো অ্যানাটমি অ্যাক্টও তৈরি হয়েছিল একটি সমস্যা সমাধানের জন্য, কিন্তু এটি উল্টো অন্য সমস্যা তৈরি করেছে।
- অধ্যায় ২ (পৃষ্ঠা ১০)
- শেষ পর্যন্ত আপনিই তার চিকিৎসক, আর সম্ভবত সে কারণেই সে এখন মরতে বসেছে।
- অধ্যায় ৭ (পৃষ্ঠা ৫২)
- তার কৃতিত্ব এটাই যে সে বেশ আকর্ষণীয়। ঠিক একটি বিষধর সাপের মতো।
- অধ্যায় ৮ (পৃষ্ঠা ৫৮)
- আমার স্বামী আগেই মারা গেছেন। ব্যাপারটি দাপ্তরিকভাবে নিশ্চিত করতে তার কেবল শ্বাস নেওয়া বন্ধ করা বাকি।
- অধ্যায় ৮ (পৃষ্ঠা ৫৯)
- ভিক্টোরিয়ান যুগে ফ্লার্ট করার জন্য খুব বেশি কিছু লাগে না। তার প্রশংসা করুন। তার কৌতুক শুনে হাসুন। তাকে আপনার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে দিন। ভালো কথা, এটি সম্ভবত আমার নিজের আমলেও একইভাবে কাজ করে।
- অধ্যায় ১১ (পৃষ্ঠা ৭৮)
- তবে ব্রডশিট বা খবর পড়া সবাই বুঝতে পারে না যে এগুলো সঠিক প্রতিবেদন নয়, যা সেগুলোকে ভিক্টোরিয়ান যুগের ইন্টারনেটের নিউজ সাইটে পরিণত করেছে।
- অধ্যায় ১৩ (পৃষ্ঠা ৯৬)
- সে ছিল অভিজাত শ্রেণির সবচেয়ে খারাপ ধরণের লোক – সেই ধরণের লোক যারা জন্মের ভাগ্যকে প্রকৃত অর্জন বলে ভুল করে। যেন সে নিজেই টাকা আর উপাধি নিয়ে জন্মানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং আমাদের মতো যাদের সেই দূরদর্শিতা ছিল না, তাদের প্রতি তার কেবল ঘৃণাই ছিল।
- অধ্যায় ১৩ (পৃষ্ঠা ৯৯)
- আমার মনে হয় আপনার সাথে যত বেশি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, আমি তত বেশি হতাশ হয়ে পড়ি।
- অধ্যায় ১৮ (পৃষ্ঠা ১৩০)
- “আপনি কি মদ্যপান করেছেন?” আমি বললাম।
“আমি যখন ভালো মেজাজে থাকি তখন সবাই আমাকে এটা কেন জিজ্ঞেস করে?”- অধ্যায় ২৫ (পৃষ্ঠা ১৭৭)
- সে আমার দিকে একটি থ্রিপেন্স মুদ্রা ছুড়ে দিল। আমি সেটি লুফে নিলাম।
“ধন্যবাদ স্যার। আমি দেখছি যে আমি টাকার প্রতি খুব বেশি অনুরাগী হয়ে উঠেছি।”
“অদ্ভুত তো। যাদের কাছে টাকা নেই তাদের মধ্যে এই রোগটা খুব কমন মনে হচ্ছে।”- অধ্যায় ৩৪ (পৃষ্ঠা ২৪৪)
- জগতে নিষ্ঠুরতা এক জিনিস, আর সরাসরি শয়তানি হলো অন্য জিনিস।
- অধ্যায় ৪০ (পৃষ্ঠা ২৮৪)
- শেষ পর্যন্ত, নারীরা তাদের অবস্থা পরিবর্তনের জন্য সবসময়ই পুরুষদের প্রতি আগ্রহের ভান করে।
- অধ্যায় ৪৮ (পৃষ্ঠা ৩৩৬)
ককটেলস অ্যান্ড ক্লোরোফর্ম (২০২৩)
[সম্পাদনা]- সকল পৃষ্ঠা নম্বর সাবটেরানিয়ান প্রেস প্রকাশিত হার্ডকভার প্রথম সংস্করণ থেকে নেওয়া হয়েছে, আইএসবিএন 978-1-64524-161-4
- সে বুড়ি আর খিটখিটে নয়। সে কেবলই খিটখিটে।
- অধ্যায় ১ (পৃষ্ঠা ১৩)
- ভিক্টোরিয়ান যুগের মৃত্যুর হার দেখে আমি আর অবাক হই না। এখন আমি কেবল এটা ভেবেই অবাক হই যে মানুষ আদৌ বেঁচে ফিরল কীভাবে।
- অধ্যায় ৩ (পৃষ্ঠা ৩৯)
- আমি কখনোই বলব না যে প্রয়োজনে সে আমাকে বাঁচাতে আসুক তা আমি ‘চাই না’। আমি একজন নারীবাদী, কিন্তু গাধা নই।
- অধ্যায় ৬ (পৃষ্ঠা ৭২)
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় কেলি আর্মস্ট্রং সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।