বিষয়বস্তুতে চলুন

ক্যারি মুলিস

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে
ক্যারি মুলিস

ক্যারি ব্যাঙ্কস মুলিস (২৮ ডিসেম্বর, ১৯৪৪ – ৭ আগস্ট, ২০১৯) ছিলেন একজন মার্কিন জৈব রসায়নবিদ। পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পদ্ধতি উদ্ভাবনে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৯৯৩ সালে তিনি মাইকেল স্মিথের সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন এবং একই বছর জাপান পুরস্কারে ভূষিত হন। পিসিআর জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞানের অন্যতম প্রধান পদ্ধতিতে পরিণত হয়। এই আবিষ্কারকে দ্য নিউ ইয়র্ক টাইমস "অত্যন্ত মৌলিক এবং তাৎপর্যপূর্ণ, যা কার্যত জীববিজ্ঞানকে পিসিআরের পূর্ববর্তী এবং পিসিআরের পরবর্তী—এই দুই যুগে বিভক্ত করেছে" বলে বর্ণনা করেছে। জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা অস্বীকার করা এবং এইচআইভিই এইডসের একমাত্র কারণ কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করার জন্য মুলিস বিতর্কের সম্মুখীন হন।

উক্তি

[সম্পাদনা]
  • এইচআইভি যে এইডস সৃষ্টি করে—তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হওয়া তো দূরের কথা, এটি সম্ভবও নয়। যদি এমন কোনো প্রমাণ থাকত যে এইচআইভি এইডস সৃষ্টি করে তবে এমন বৈজ্ঞানিক আর্টিকেল থাকা উচিত ছিল। একক বা সম্মিলিতভাবে এই আর্টিকেলগুলো হয়তো এই দাবির সত্যতাকে বাড়িয়ে তুলত । কিন্তু এমন কোনো আর্টিকেল নেই।
    • স্পিন ম্যাগাজিন, ভলিউম ১০, সংখ্যা ৪, ১৯৯৪।
  • মানুষ আমাকে জিজ্ঞাসা করতেই থাকে, "তার মানে কি আপনি বিশ্বাস করেন না যে এইচআইভি এইডস সৃষ্টি করে?" আমি বলি, "আমি এটা বিশ্বাস করি কি না তা অপ্রাসঙ্গিক! আমার কাছে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।" আমি হয়তো ঈশ্বরে বিশ্বাস করতে পারি এবং তিনি হয়তো আমাকে স্বপ্নে বলতে পারতেন যে এইচআইভি এইডস ঘটায়। কিন্তু আমি বিজ্ঞানীদের সামনে দাঁড়িয়ে এ কথা বলতে পারব না যে, "আমি বিশ্বাস করি এইচআইভি এইডস ঘটায় কারণ ঈশ্বর আমাকে তা বলেছেন।" বরং আমি বলতে পারি "আমার হাতে এখানে গবেষণাপত্র এবং এমন সব পরীক্ষা রয়েছে যা অন্যদের কাছে প্রদর্শন করা সম্ভব।" কে কী বিশ্বাস করে তা গুরুত্বপূর্ণ নয় বরং পরীক্ষামূলক প্রমাণই আসল। আর ওই লোকগুলোর কাছে তা নেই।
    • ক্যালিফোর্নিয়া মান্থলি, সেপ্টেম্বর ১৯৯৪।

ড্যান্সিং নেকেড ইন দ্য মাইন্ড ফিল্ড

[সম্পাদনা]
ক্যারি মুলিস: ড্যান্সিং নেকেড ইন দ্য মাইন্ড ফিল্ড, প্যানথিয়ন বুকস, নিউ ইয়র্ক, ১৯৯৮।
  • আমি একবার শুনেছিলাম, এবং আমি মনে হয় এটা সত্য যে, বিশ্বের মাত্র একজন মানুষ—কোনো এক ভারতীয় গণিতবিদ—এগারো-মাত্রিক স্থানে স্ট্রিং থিওরির গণিত বুঝতে পেরেছিলেন এবং তিনি এটি স্বপ্নে দেখেছিলেন।
    • মুলিস, ক্যারি বি - ড্যান্সিং নেকেড ইন দ্য মাইন্ড ফিল্ড-নফ ডাবলডে পাবলিশিং গ্রুপ_ভিনটেজ বুকস (২০১০)
  • এখন থেকে বহু বছর পরে, এইডস সম্পর্কে আমাদের এইচআইভি তত্ত্ব গ্রহণকে মানুষ ঠিক ততটাই হাস্যকর মনে করবে, যতটা আমরা গ্যালিলিওকে সমাজচ্যুতকারী লোকদের মনে করি।
    • ড্যান্সিং নেকেড ইন দ্য মাইন্ড ফিল্ড, ১৯৯৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]