গারট্রুড বি. এলিয়ন
অবয়ব

গারট্রুড বেল এলিয়ন (২৩ জানুয়ারি ১৯১৮ – ২১ ফেব্রুয়ারি ১৯৯৯) একজন আমেরিকান প্রাণরসায়নবিদ এবং ভেষজবিজ্ঞানী ছিলেন, যিনি জর্জ এইচ. হিচিংস এবং স্যার জেমস ব্ল্যাকের সাথে যৌথভাবে ১৯৮৮ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। এলিয়ন একা এবং হিচিংস ও ব্ল্যাকের সাথে মিলে উদ্ভাবনী গবেষণা পদ্ধতি ব্যবহার করে বহু নতুন ওষুধ তৈরি করেছিলেন, যা পরবর্তীতে এইডসের ওষুধ এজেডটি তৈরিতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তিনি প্রথম রোগ প্রতিরোধ ক্ষমতা দমনকারী ওষুধ অ্যাজাথিওপ্রিন তৈরি করেছিলেন, যা অঙ্গ প্রতিস্থাপনের কাজে ব্যবহৃত হয়।
উক্তি
[সম্পাদনা]- কঠোর পরিশ্রম করতে ভয় পেয়ো না। মূল্যবান কোনো কিছুই সহজে ধরা দেয় না। অন্যরা তোমাকে নিরুৎসাহিত করতে চাইলে কিংবা তুমি পারবে না বললে তাতে কান দিও না। আমার সময়ে আমাকে বলা হয়েছিল যে মেয়েরা রসায়নে যায় না। আমি এমন কোনো কারণ খুঁজে পাইনি যার জন্য আমরা তা পারব না।
- মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞেস করে নোবেল পুরস্কারই কি আপনার সারা জীবনের লক্ষ্য ছিল? আমি বলি, তেমনটা ভাবা হবে পাগলামি। কেউ নোবেল পুরস্কারকে লক্ষ্য বানাতে পারে না; কারণ আপনি যদি তা না পান, তবে আপনার পুরো জীবনটাই বৃথা মনে হবে। আমাদের লক্ষ্য ছিল মানুষকে সুস্থ করে তোলা, আর সেই তৃপ্তি যেকোনো পুরস্কার পাওয়ার চেয়ে অনেক বেশি।
- বিজ্ঞানের প্রতি আমার বিশেষ কোনো ঝোঁক ছিল না, যতক্ষণ না আমার দাদা পাকস্থলীর ক্যান্সারে মারা যান। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাউকেই যেন এতটা কষ্ট পেতে না হয়।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় গারট্রুড বি. এলিয়ন সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।