গোপালগঞ্জ জেলা
অবয়ব
গোপালগঞ্জ জেলা বাংলাদেশ এর ঢাকা বিভাগের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর বা প্রশাসনিক অঞ্চল। এটি রাজধানী ঢাকা ১২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধুমতি নদীর তীরের অবস্থিত। এর আয়তন প্রায় ১৪৬৮.৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১১,৭২,৪১৫ জন। গোপালগঞ্জ হলো এই জেলার প্রধান ও জেলাসদর শহর। শহরটি ক শ্রেণীর পৌরসভা হিসেবে তালিকাভুক্ত। গোপালগঞ্জ মিউনিসিপিলিটি কমিটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো। রেলপথের সাথে সংযুক্ত থাকলেও শহরের যোগাযোগের প্রধান উপায় সড়ক পথ। শহরটি সমুদ্র সমতল থেকে ৯ মিটার উচ্চতায় অবস্থিত। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর জেলা ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর জেলা ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা।
উক্তি
[সম্পাদনা]- আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন।
- "অসমাপ্ত আত্মজীবনী"-শেখ মুজিবুর রহমান, প্রকাশক: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, প্রথম প্রকাশ: জুন ২০১২, পৃষ্ঠা:১
- দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জের নামই বদলে যাবে। গোপালগঞ্জের নামই থাকবে না। যাঁরা এসব করছেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে।
- খালেদা জিয়া, ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিতে পুলিশি বাধার মুখে বাড়ি থেকে বের হতে না পেরে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হুমকি। [১]
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিপিডিয়ায় গোপালগঞ্জ জেলা সম্পর্কিত একটি নিবন্ধ রয়েছে।