বিষয়বস্তুতে চলুন

গৌরকিশোর ঘোষ

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

গৌরকিশোর ঘোষ (২০ জুন, ১৯২৩ — ১৫ ডিসেম্বর, ২০০০) বিংশ শতাব্দীর একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ছিলেন। তিনি তাঁর স্বতন্ত্র গদ্যশৈলী, নির্ভীক সাংবাদিকতা এবং সমাজের প্রান্তিক মানুষের প্রতি গভীর মমত্ববোধের জন্য সুপরিচিত। 'সাগিনা মাহাতো' তাঁর একটি উল্লেখযোগ্য উপন্যাস। তাঁর সাহিত্যকর্মে তীক্ষ্ণ সমাজচেতনা এবং শ্লেষাত্মক রসবোধের প্রকাশ দেখা যায়। সাংবাদিক হিসেবেও তিনি ছিলেন নির্ভীক এবং সমাজের দুর্বল অংশের মানুষের পক্ষে সর্বদা সোচ্চার ছিলেন।

উক্তি

[সম্পাদনা]
  • সমস্ত মানব সংসারে যতক্ষণ দুঃখ আছে, অভাব আছে, অপমান আছে, ততক্ষণ কোনো একটিমাত্র মানুষ নিষ্কৃতি পেতে পারে না। একটিমাত্র প্রদীপ অন্ধকারে একটুমাত্র ছিদ্র করলে তাতে রাত্রির ক্ষয় হয় না। সমস্ত অন্ধকারের অপসারণে রাত্রির অবসান।
    • দাসত্ব নয়, স্বাধীনতা, জুন ২০১৫
  • প্রিয় স্বদেশবাসিগণ! এগুলি শুধু কাগজের উপর কালিতে ছাপা প্ৰাণহীন কতকগুলি অক্ষরের সমষ্টি নয়। এইগুলি নাগরিকদের মানুষ হিসাবে বাঁচবার স্বাভাবিক অধিকার। এগুলি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের আমার আপনার রক্ষাকবচ। এগুলির বলেই তাঁরা “বেঁচে থাকার অধিকার” “প্রবলের অন্যায় অত্যাচার থেকে রক্ষা পাবার অধিকার” লাভ করে থাকেন।
    • দাসত্ব-নয়-স্বাধীনতা, জুন ২০১৫, সংবিধান বর্ণিত ১৪, ২১ এবং ২২ অনুচ্ছেদে স্থগিত হওয়ার প্রসঙ্গে

আরও দেখুন

[সম্পাদনা]